Site Logo

রাজ্যপালের পদত্যাগ: 'সঠিক সময়ে' গোপনীয়তা ভাঙার ইঙ্গিত আনন্দ বোসের!

EBBS Desk·
রাজ্যপালের পদত্যাগ: 'সঠিক সময়ে' গোপনীয়তা ভাঙার ইঙ্গিত আনন্দ বোসের!

নির্বাচনের আগে রাতারাতি বাংলার রাজ্যপাল বদল। যা নিয়ে নির্বাচনের আগে সরগরম রাজ্যের রাজনীতি। বিজেপির নতুন চক্রান্তের অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের নির্দেশের পরেই কলকাতা থেকেই তিনি তাঁর পদত্যাগপত্র (resignation) জমা দিয়েছেন বলে দাবি করেন। কিন্তু কেন তাঁকে আচমকা পদত্যাগ করতে হল। প্রশ্নের উত্তরে বিজেপির চক্রান্তকেই স্পষ্ট করে দিলেন আনন্দ বোস (C V Ananda Bose)। যেখানে বিজেপির নেতারা বারবার দাবি করছেন শারীরিক কারণে (health reason) তিনি পদত্যাগ করেছেন, সেখানে রবিবার আনন্দ বোস স্পষ্ট জানালেন তাঁর পদত্যাগের কারণটি 'গোপনীয়' (confidential)।

Sponsored

Sranchi In Article

বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আনন্দ বোসের পদত্যাগ রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। একদিকে বাংলার শাসকদল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ তুলেছেন হুমকি দিয়ে আনন্দ বোসকে বাংলার রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দেশের একাধিক রাজনৈতিক এমনকি কংগ্রেসও স্বৈরাচারী বল প্রয়োগ করে সি ভি আনন্দ বোসকে সরিয়ে দেওয়া নিয়ে সরব হয়। কার্যত সেই বিজেপির বলপ্রয়োগের ইঙ্গিত বোসের কথায়। রবিবার কলকাতা ছাড়ার আগে তিনি জানান, আমাকে নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। আমি সিদ্ধান্ত নিলাম পদত্যাগই (resignation) উপযুক্ত।

বাংলায় কাটানো সময় কার্যত রবিবার নস্টালজিক বোস। তিনি জানান, কোথাও প্রবেশ করলে প্রস্থানও করতে হয়। আমি ১২০০ দিন এখানে রাজ্যপাল হিসাবে কাটিয়েছি। ক্রিকেটের ভাষায় ১২টি সেঞ্চুরির সমান। প্রস্থানের সঠিক সময় থাকে। আমার মনে হয়েছে এটাই আমার প্রস্থানের সঠিক সময়। আমি এখানে এসেছি ধন্যবাদ জানাতে। বাংলার মানুষ বরাবর আমার প্রতি খুব ভালো ছিলেন।

তবে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাঁর পদত্যাগের কারণ। উত্তরে তিনি উস্কে দেন বলপ্রয়োগ করে আনন্দ বোসকে বাংলার রাজ্যপাল পদ থেকে সরিয়ে দেওয়ার প্রশ্নই। তিনি জানান, বাস্তবটা হল আমি সচেতনভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এর কারণ গোপনীয় (confidential) থাকবে, যতক্ষণ না সঠিক সময় আসছে।

আরও পড়ুন : আনন্দ বোসকে থ্রেট! ‘প্যারেড’ করা রাজ্যপাল বসাতে বিজেপির চক্রান্তে সরব মমতা

অর্থাৎ সঠিক সময় এলে তিনি সেই কারণ প্রকাশ্যে আনারও ইঙ্গিত দিয়েছেন। উপরাষ্ট্রপতি পদ থেকেও জগদীপ ধনকড় বিজেপির হুইপের কারণে রাতারাতি পদত্যাগ করার পথ নিয়েছিলেন। কিন্তু তিনি আজও তাঁর পদত্যাগের কারণ স্পষ্ট করেননি। সেক্ষেত্রে আনন্দ বোসের প্রকাশ্যে কারণ প্রকাশ ইতিহাস তৈরি করতে পারে। ইতিমধ্যেই প্রাক্তন রাজ্যপাল জানিয়েছেন, তিনি বাংলার ভোটার (voter) হয়ে গিয়েছেন। তাই তিনি নিজের ভোটাধিকার এই বাংলাতেই প্রয়োগ করবেন। এবং তার জন্য তিনি বাংলায় আসবেন।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →