Site Logo

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

EBBS Desk·
ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) । শুক্রবার (Friday) সকালে শহরের বাইপাসের (Bypass) ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

Sponsored

Sranchi In Article

দীর্ঘদিন ধরে বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন উমেশচন্দ্রবাবু। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর ফেরানো সম্ভব হয়নি।

সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে একটি শুনানির জন্য ডাকা হয়েছিল লক্ষ্মীরতন শুক্লাকে। কমিশন (Commission) সূত্রে জানা যায়, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম না থাকা এবং এনামুরেশন ফর্মে (Enumeration Form) বিধানসভা নম্বর ও পার্ট নম্বর উল্লেখ না করার কারণে এই শুনানির নোটিস পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই বাবার মৃত্যুর খবর পেয়ে শোকের পাশাপাশি এক কঠিন সময়ের মুখোমুখি বাংলার প্রাক্তন অধিনায়ককে।

বাবার মৃত্যুতে শোকাহত লক্ষ্মীরতন শুক্লা। জীবনের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কঠিন সময়ে বাবাই ছিলেন তাঁর মানসিক শক্তি, ভরসা। এই আকস্মিক শোক গোটা পরিবারকেই স্তব্ধ করে দিয়েছে। হাওড়ার (Howrah) সালকিয়ার (Salkia) বাঁধাঘাট শ্মশানে হবে উমেশচন্দ্রবাবুর শেষকৃত্য। ক্রীড়াজগতের বহু প্রাক্তন ক্রিকেটার, সংগঠক এবং পরিচিত ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →