Site Logo

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

EBBS DESK·
তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। আরেক ধাপ এগিয়ে তিনি বলেন, শুধু নীচুতলার কর্মীরা কেন, দোষ করলে প্রাক্তন মেয়রকেও গ্রেফতার করা হোক।

Sponsored

Sranchi In Article

তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি দেন মুখ্যমন্ত্রী। নিশানা করেন প্রাক্তন মেয়রকে। বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি নথি ও ফাইল দেখিয়ে শুভেন্দু স্পষ্ট জানিয়ে দেন, এই গাফিলতির পিছনে থাকা কাউকেই রেয়াত করা হবে না।

Sponsored

Merlin In Article

এর পরে বিধানসভায় সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) স্পষ্ট জানান, “মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়রের (Firhad Hakim) সই দেখিয়ে বলছেন, কাউকে রেয়াত নয়! কিন্তু যারা বালিশ-চাটাদের দলে যোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে তো? নীচুতলার কর্মীদের গ্রেফতার করা হবে আর বড় নেতা-বিধায়কেরা পার পেয়ে যাবেন? তদন্তে যাঁদের-যাঁদের নাম অভিযুক্ত হিসেবে বলেছেন মুখ্যমন্ত্রী, তাঁরা সত্যিই জড়িত হলে অবিলম্বে গ্রেফতার করা হোক। এত বড় ঘটনায় যদি বেআইনি কোনও কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে জড়িত প্রত্যেকের গ্রেফতারির দাবি জানাচ্ছি।“ কুণালের কথায়, প্রাক্তন মেয়র দোষ করলে গ্রেফতার হোন, কিন্তু দল ভাঙানোর রাজনীতি যেন না হয়।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →