Site Logo

আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

EBBS Desk·
আরও কিছু পাওয়ার আশায়! ভোটের আগের রাতে দলবদল প্রাক্তন বিধায়কের

তৃণমূল তাঁকে টিকিট দিয়ে বিধায়ক করেছিল। কাজের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ এবার দেওয়া হয়েছে অজিত মাহাতোকে। তাতেই গোঁসা করে একেবারে নির্বাচনের আগের রাতে তড়িঘড়ি কলকাতায় এসে বিজেপিতে যোগ (BJP joining) দিলেন প্রাক্তন বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো (Khagendranath Mahato)। স্বাভাবিকভাবেই প্রমাণিত হল, তৃণমূল কংগ্রেস কেন তাঁকে টিকিট (TMC candidate) দেয়নি। সেই সঙ্গে প্রশ্ন উঠল, এবার আর কি পাওয়ার আশায় তাঁর এই দলবলদল?

Sponsored

Sranchi In Article

২০২১ সালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন খগেন্দ্রনাথ মাহাতো। জিতে পাঁচ বছর বিধায়ক ছিলেন তিনি। এবারে ঝাড়গ্রামের (Jhargram) একাধিক আসনে প্রার্থী পরিবর্তন করেছে তৃণমূল কংগ্রেস। মন্ত্রী বীরবাহা হাঁসদাকে (Birbaha Hansda) ঝাড়গ্রাম কেন্দ্র থেকে সরিয়ে বিনপুরে প্রার্থী করা হয়েছে। তেমনই গোপীবল্লভপুরে (Gopiballavpur) প্রার্থী হিসাবে নতুন মুখ আনা হয়েছে অজিত মাহাতোকে। ফলে টিকিট পাননি খগেন্দ্রনাথ। এবার তিনি যোগ দিলেন বিজেপিতে।

বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন। ঝাড়গ্রামেও নির্বাচন ২৩ এপ্রিল। তার আগের রাতে বিজেপির সল্টলেকের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তাঁকে দলে নিলেন আরেক দলবদলু নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। এরপরই প্রশ্ন উঠেছে খগেন মাহাতোর দলত্যাগ নিয়ে।

আরও পড়ুন : বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে টিকিট পাননি খগেন মাহাতো তাঁর পারফর্মেন্সের জন্য। এবার পুরসভা নির্বাচন আসন্ন। বিজেপিতে গিয়ে আরও অন্তত পুরসভার (Jhargram Municipality) কাউন্সিলর পদটি নিশ্চিত করতে চাইছেন তিনি। যদিও তাঁর সঙ্গে বিজেপির কুড়মি নেতা রাজেশ মাহাতোর আগেই যোগাযোগ হয়েছিল, এমনটা আন্দাজ করেই দল তাঁকে টিকিট দেয়নি, এমনটাও রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →