Site Logo

বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের

EBBS Desk·
বিধানসভায় ভিত পুজো, এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন মমতাদি: চ্যালেঞ্জ কুণালের

বাংলা-বিরোধী কেন্দ্রীয় সরকারের SIR-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে ধর্মতলায় ধর্না অবস্থানে বসেছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতাদি যখন ধর্নায়, এ লড়াই না জিতে থামবেন না- শনিবার সেই মঞ্চ থেকে বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর কথায়, বিধানসভায় ভিত পুজো হবে। এরপরে লালকেল্লায় ভাষণ দেবেন হাওয়াই চটি, তাঁতের শাড়ি পরা মমতা বন্দ্যোপাধ্যায়।  আরও পড়ুন:

Sponsored

Sranchi In Article

কুণালের (Kunal Ghosh) কথায়, অন্য রাজ্যের ভোটার লিস্ট এই রাজ্য কপি-পেস্ট করা হচ্ছে। এটা প্রথম ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, মহারাষ্ট্র, বিহারে হত না যদি সেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে লড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কথা উল্লেখ করেন কুণাল বলেন, সুপ্রিম কোর্টে ঐতিহাসিক দৃশ্য দেখিছি। মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়ে প্রতিটি দাবি আদায় করেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই কুণাল জানান, মমতাদি যখন ধর্নায়, এ লড়াই না জিতে থামবেন না।

Sponsored

Merlin In Article

প্রত্যয়ী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে ইতিহাস গড়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপি-কে একতিরে নিশানা করে কুণাল বলেন, বিজেপির দুটো আত্মা- একটা আরএসএস আর একটা সিপিআইএম। এই বিজেপি-সিপিএমকে একটা ভোটও নয়। এরা কে কার সঙ্গে জোট করবে বলে বাড়িতে-হোটেলে ঘুরছে। সুর চড়িয়ে কুণাল জানান, সিপিএমের বাড়ির লোকেরাই মানুষের মহাজোট গড়ে ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দেবেন।

Sponsored

Shyam Sundar In Article

এর পরে কুণাল বলেন, এবার ২৫০ আসনে জিতবে তৃণমূল। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতাদি। বিধানসভায় ভিত পুজো। এর পরে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ১৫ অগাস্ট লালকেল্লায় ভাষণ দেবেন হাওয়াই চটি, তাঁতের শাড়ি পরা বাংলার মেয়ে।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →