কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে ৪ নতুন সদস্য- স্নুপি, মুন, ইনা ও টিনা। সম্প্রতি গোয়ালিয়রের (Gwalior) বিএসএফ ট্রেনিং সেন্টার (BSF Training Center) থেকে বিশেষ প্রশিক্ষণ শেষ করে কলকাতায় ফিরেছে এই চার ল্যাবরাডর (Labrador)। 'বিস্ফোরক অভিজ্ঞ' করে তোলার জন্য কয়েক মাসের কঠোর প্রশিক্ষণের পর তারা এখন মাঠে নেমে হাতেকলমে কাজ শিখছে। ভোটকে ঘিরে শহরের বিভিন্ন রাজনৈতিক সভা, ভিআইপি ও ভিভিআইপি নিরাপত্তার দায়িত্বেই প্রথমবার সক্রিয় ভূমিকা পালন করছে তারা।
Sponsored

প্রশিক্ষণ কেন্দ্রের অনুশীলন আর বাস্তব পরিস্থিতির ডিউটির মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। তাই নতুন সদস্যদের অভিজ্ঞ সারমেয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। সভামঞ্চ, আশপাশের এলাকা, রোড শোয়ের রুট সব জায়গাতেই দায়িত্ব পালন করছে তারা। কখনও চার ঘণ্টা, কখনও পাঁচ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে এই নতুন সদস্যদের। তবে গরমে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রয়োজন পড়লেই বিশ্রামের ব্যবস্থা করা হচ্ছে।
বর্তমানে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে মোট ৪০টি সারমেয় রয়েছে, যার মধ্যে ৩০টিই বিস্ফোরক বিশেষজ্ঞ। গরমের মধ্যে তাদের সুস্থ রাখতে বিশেষ খাদ্যতালিকাও ঠিক করা হয়েছে। প্রতিদিন দই, গ্লুকোজ, মুরগির মাংস দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনে দু’বার স্নানের ব্যবস্থাও রাখা হয়েছে। পুলিশ কর্তাদের মতে, ভোটের আগে বাড়তি দায়িত্ব সামলাতে এই সারমেয় বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর নতুন চার সদস্যও ধীরে ধীরে সেই দায়িত্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
2h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
More from শিরোনাম
View All →
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago
