Site Logo

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

EBBS Desk·
FIFA  World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা।

Sponsored

Sranchi In Article

এমবাপে জোড়া গোল করলেন। একই ম্যাচে ছাপিয়ে গেলেন পেলে, লিয়োনেল  ও ফরাসি কিংবন্তি জঁ ফঁতেকে। ফ্রান্সের হয়ে অপর গোল ব্র্যাডলি বার্কোলার। সেনেগালের হয়ে শেষ দিকে ইব্রাহিম এমবায়ে একটি গোল শোধ করলেও তা কাজে লাগল না।

 

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল ০-০। সেনেগালের রক্ষণে বারবার আটকে যাচ্ছিলেন ফরাসি ফুটবলাররা। প্রথম ৪৫ মিনিট ১০ নম্বর পজিশনে খেলছিলেন এমবাপে। ।ফলে তিনি আটকে যাচ্ছিলেন।

এর পর দেশ  নম্বর ১০ পজিশনে নিয়ে গেলেন ওলিসেকে। প্রথমার্ধে এমবাপেকে বোতলবন্দি করে রেখেছিলেন সেনেগালের সেন্টার ব্যাক কৌলিবালি। কিন্তু এমবাপে জায়গা বদল করায় কৌলিবালির নাগপাশ থেকে মুক্ত হয়ে গেলেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সেনেগালের বিরুদ্ধে পাল্টা চাপ দেওয়ার নীতি নেই ফ্রান্স। এতেই খুলল গোলের লকেট

খেলার ৬৬ মিনিটে, প্রথম গোল পায় ফ ফ্রান্স। মাইকেল ওলিসের ঠিকানা লেখা পাস থেকে বল পেয়ে গোল করে যান কিলিয়ান এমবাপে।এরপর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পরিবর্ত হিসেবে নামা ব্র্যাডলি বারকোলা। ৯৫ মিনিটে নিজের দ্বিতীয় দলের তৃতীয় গোল করেন এমবাপে।

তবে হাল ছাড়েনি সেনেগাল। ইব্রাহিম এমবায়ের গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আফ্রিকার দলটি।২০০২ সালে এই সেনেগাল দলের বিরুদ্ধে হারতে হয়েছিল ফ্রান্সকে। এবার কিন্ত কোনও অঘটন ঘটল না।

এদিকে, নরওয়ে জিতল ৪-১ গোলে, ইরাকের হারের সঙ্গে সঙ্গে অপরাজিত আখ্যা খোয়ালো এশিয়া । জোড়া গোল করলেন হালান্ড।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →