Site Logo

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

EBBS Desk·
দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার ইন্ডিয়ার তিনটি ন্যারোবডি বিমানকে ধাক্কা মারে। স্বাভাবিকভাবেই এর ফলে তিনটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরেই ক্ষতিগ্রস্ত তিনটি বিমানকে সরিয়ে নিয়ে পরীক্ষা শুরু হয়।

Sponsored

Sranchi In Article

রবিবার বিকেল ৪টা ৪০ মিনিট নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। সেই সময় টার্মিনাল-২ পার্কিং বে-তে দাঁড়িয়ে ছিল এয়ার ইন্ডিয়ার (Air India) তিনটি ন্যারোবডি বিমান। হঠাৎ যাত্রী ওঠানামার সিঁড়ি সহ গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম নিয়ন্ত্রণ হারিয়ে বিমানগুলির গায়ে জোরে ধাক্কা মারে। সরঞ্জামের কিছু এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিংয়ের এবং ইন্ডিগোর ছিল বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই এই ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ঝড়ের দাপটে প্যাসেঞ্জার স্টেপল্যাডার ছিটকে গিয়ে পার্ক করা এয়ার ইন্ডিয়া বিমানের গায়ে ধাক্কা মারছে। বিমানবন্দরের কর্মীরা বিপদ সামলাতে দৌড়ে গেলেও হাওয়ার দাপট এতটাই বেশি ছিল যে তাঁরা ব্যর্থ হন। ক্ষতিগ্রস্ত তিনটি বিমানের মধ্যে দু'টি দ্রুত মেরামত করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে তৃতীয় বিমানটির ক্ষতি অনেকটাই বেশি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →