Site Logo

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

EBBS Desk·
কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 
২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য সব ক্ষেত্রেই ঢালাও বরাদ্দ। যার মধ্যে বড় ঘোষণা ৩৮ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের DA, সরকারি প্রতিষ্ঠানে এক লক্ষ শূন্যপদ পূরণ, বিধায়কদের ফান্ড ৭০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে ১ কোটি করা, পার্শ্বশিক্ষক, হোমগার্ড, আশা কর্মী, মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি, কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের ১২৫ দিনের কর্মসংস্থান। এছাড়াও সরকারি পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর ছাড় (দু'বছর পর্যন্ত প্রযোজ্য), আয়ুষ্মান প্রকল্পে ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ, সুন্দরবন, পুরুলিয়া, দার্জিলিঙে বেসরকারি হাসপাতালের পাশাপাশি উত্তরবঙ্গে AIIMS, ১৩ মেডিকেল কলেজের ৬৫০ এমবিবিএস আসন বৃদ্ধি, জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা, ১০০ জন মেধাবী ছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম, উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finanance Minister Swapan Dasgupta)। এক নজরে দেখে নেওয়া যাক কোন দফতরে কত টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে:- 
  • • রাজ্যে শিল্পায়নের গতি সচল রাখতে ৩,২৬৬.৫৯ কোটি টাকা বরাদ্দ।
  • • পিছিয়ে পড়া শ্রেণির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রস্তাবিত অঙ্ক ২,৫৪৪.৪৮ কোটি টাকা।
  • • চাষিদের উন্নয়ন ও কৃষিক্ষেত্রে সার্বিক অগ্রগতির লক্ষ্যে এই দফতরে প্রস্তাবিত টাকার পরিমাণ ৮,৫৬৫.৮৪ কোটি টাকা।
  • • কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ ও ন্যায্য মূল্য সুনিশ্চিত করতে বরাদ্দ ৩৬৪.৯৯ কোটি টাকা।
  • • বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৫,০৯৫.৯৫ কোটি টাকা।
  • • কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ও উদ্যানপালনের প্রসারে বরাদ্দ ২৩০.৬৯ কোটি টাকা।
  • • রাজ্যের উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো বৃদ্ধির লক্ষ্যে প্রস্তাবিত বরাদ্দ ৭,১৬৮.৬০ কোটি টাকা।
  • • আবাসন দফতরের ব্যয় নির্বাহের জন্য ৩০৩.৮৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • • সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে এবং রেশনের জোগান বজায় রাখতে বরাদ্দ করা হয়েছে ৮,০৫৩.০৩ কোটি টাকা।
  • • সংশোধন প্রশাসন দফতরের খরচ বাবদ বরাদ্দ ধরা হয়েছে ৫৮০.৫৫ কোটি টাকা।
  • • আপৎকালীন সুরক্ষাব্যবস্থা জোরদার করা এবং আধুনিকীকরণের লক্ষ্যে বরাদ্দ ধরা হয়েছে ৫৪৬.৩৯ কোটি টাকা।
  • • গ্রামীণ কর্মসংস্থান ও পশুপালনের প্রসারে প্রস্তাবিত বরাদ্দ ১,৪০৪.৪২ কোটি টাকা।
  • • বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের বিকাশের জন্য বরাদ্দ ১,১৯৮.১৭ কোটি টাকা।
  • • পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণের জন্য ১০২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • • তথ্য সংস্কৃতি বিষয়ক বিভাগের পরিধি বাড়াতে ১১৫.০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্যের।
  • • তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ ৫০৬.১৮ কোটি টাকা।
এবারের বাজেটে একাধিক ঘোষণার মধ্যে জরুরি পরিষেবার জন্য প্রত্যেক থানায় একটি করে গাড়ি চালু করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি হুগলি-ভাগীরথী নদীর উপর জেটি উন্নয়ন, জেটি ও গ্রামীণ বাজারের যোগাযোগ বৃদ্ধি করতে ১০০ কোটি টাকা, সুন্দরবনে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন রাজ্য জুড়ে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব গৃহীত হয়েছে। ১০০ কোটি টাকা খরচ করে সরকারি অফিসগুলিতে সৌরশক্তির গ্রিড বসানো হবে। পূর্বতন সরকারের আমলের মুড়িগঙ্গায় সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। বিজেপি সরকার এর জন্য ১০০ কোটি বরাদ্দ করে। রাজ্যের বিভিন্ন জেলায় আদর্শ স্কুল গঠনের জন্য ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ এবারের বাজেটে। - - - - - -  

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →