IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে এবার সেই প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে বলে জানা যাচ্ছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি, ফলে বিরাটদের দলের ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে। একাধিক নামী সংস্থাই আরসিবি দলকে নিয়ে আগ্রহী।
Sponsored

প্রায় ১৮ হাজার কোটির বিশাল অঙ্কে দলটি কিনতে একাধিক বড় সংস্থা আগ্রহ দেখিয়েছে। শুধু আরসিবি নয়, একই সঙ্গে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মালিকানাও নেওয়ার পরিকল্পনা করছে কিছু বিনিয়োগকারী গোষ্ঠী, যা পুরো বিষয়টিকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে।
শুরুর দিকে সুইডেনের ইকিউটির (EQT) সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিল মণিপাল হাসপাতাল (Manipal Hospitals), আমেরিকার সংস্থা কোহ্লবার্গ ক্রেভিস রবার্টস (Kohlberg Kravis Roberts) ও সিঙ্গাপুরের সংস্থা টেমাসেকের (Temasek) যৌথ গোষ্ঠীর প্রতিযোগিতা থাকলেও, এখন প্রতিযোগিতা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। নতুন করে আদিত্য বিড়লা গোষ্ঠী (Aditya Birla Group) ও মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজারের (David Blitzer) জোট দৌড়ে নামায় লড়াই আরও জমে উঠেছে। অন্যদিকে গ্লেজার পরিবার (Glazer family) ও শিল্পপতি আদার পুনাওয়ালার (Adar Poonawalla) সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, তা নিয়েই এখন জোর জল্পনা চলছে।
বর্তমান মালিক ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা দিয়াজিয়োর অংশ ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (United Spirits Limited, part of Diageo) সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যেই চুক্তি সম্পন্ন করতে চাইছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই মালিকানা (ownership) হস্তান্তরের প্রক্রিয়া শেষ হতে পারে। সেই ক্ষেত্রে আগামী মরসুম থেকে নতুন মালিকের অধীনে মাঠে নামবে দল। ফলে বিরাট কোহলিদের (Virat Kohli) ভবিষ্যৎ নিয়েও স্বাভাবিকভাবেই বাড়ছে আগ্রহ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago





