আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ। বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতির পরের দিন শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একমাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা ও শহরতলির সমস্ত ‘জি+৫’ বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ। অডিট কমিটির রিপোর্ট দেখে নকশায় ত্রুটি বা অনিয়ম মিললে সংশ্লিষ্ট বহুতলের প্ল্যান বাতিল করা হতে পারে বলেও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
Sponsored

তারাতলার (Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনার জেরে বৃহস্পতিবারই আগামী চারসপ্তাহ কলকাতা পুর এলাকা ছাড়াও রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর, বারুইপুর, বিষ্ণুপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। ওই সময়ের মধ্যে সমস্ত অনুমোদিত নকশা এবং নির্মীয়মাণ প্রকল্পের নিরাপত্তা অডিট করা হবে। এই অডিটের জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন প্রশাসন, পুলিশ, দমকল, পিডব্লিউডি, শ্রম দফতর, কলকাতা পুরসভা, রাইটস, ইরকন এবং আইআইটি (IIT) খড়্গপুরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অডিটে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না।
Sponsored

শুক্রবার পিডব্লুডি (PWD) টেন্টে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, একমাস
কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে। ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির থাকলে নির্মাণ সংস্থাকে শোধরানোর সুযোগ দেওয়া হবে বলেও জানান শুভেন্দু। অডিট কমিটির (Audit Committee) স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ অগাস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ।
Sponsored

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, সরকারের উদ্দেশ্য নগরায়ণ আটকানো নয়। জীবনের অনেক দাম। সে কারণেই সঠিক নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। তবে, শুভেন্দু স্পষ্ট জানান, এই নিয়ন্ত্রণের মধ্যে বসতবাড়ির সংস্কার পড়ছে না। এই একমাসের মধ্যে বসতবাড়ির যাবতীয় কাজ করানো যাবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
