জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে 'গাছ ষষ্ঠী'! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা গেল বাঁকুড়াতে (Bankura)। এই লাল মাটির জেলায় জামাইয়ের মতো খাতির পেল বনের গাছেরা! জামাই ষষ্ঠীর চেনা গণ্ডি পেরিয়ে এখানে ধুমধাম করে পালন করা হলো 'অরণ্য ষষ্ঠী' (Aranya Shashthi)। লোকবিশ্বাস আর প্রকৃতির প্রতি ভালোবাসার এক দারুণ মেলবন্ধন দেখা গেল জঙ্গলমহলের এই জেলায়।
Sponsored

শাল, সেগুন, পলাশ আর মহুয়ার জেলা বাঁকুড়া। এখানকার মানুষের সুখ-দুঃখ, রুজি-রোজগার—সবটাই জড়িয়ে আছে জঙ্গলকে ঘিরে। তাই বাঁকুড়ার মানুষের কাছে জঙ্গলই হল আসল রক্ষাকর্তা। লোক গবেষকরা বলছেন, জামাই ষষ্ঠীর আসল রূপটাই হল এই অরণ্য ষষ্ঠী। বনের আম, জাম, কাঁঠাল, লিচু আর কলা দিয়েই এখানে বরণ করা হয় বট-অশ্বত্থের মতো বড় বড় গাছদের। বাঁকুড়ার মানুষের বিশ্বাস, যে জঙ্গল তাঁদের রুটি-রুজি দেয়, মনের ক্লান্তি দূর করে শান্তি আনে, এই বিশেষ দিনে তাদের জামাইয়ের মতোই সম্মান দিয়ে পুজো আর ভোগ দেওয়া উচিত। আরও পড়ুন: সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি
Sponsored

সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় দেখা গেল উৎসবের আমেজ। নতুন শাড়ি পরে, ডালায় পুজোর ফলমূল আর নানা উপাচার সাজিয়ে বট-অশ্বত্থ গাছের তলায় হাজির হয়েছিলেন মহিলারা। পুরোহিতের মন্ত্র মেনে চলল গাছ বন্দনা। গাছের গোড়ায় পুজো দিয়ে এক মহিলা বললেন, "সংসারের সুখ-শান্তি আর মঙ্গলের জন্য প্রতি বছর আমরা এই পুজো করি। আমাদের কাছে আজকের দিনটা জামাই ষষ্ঠী নয়, অরণ্য ষষ্ঠী। পূর্বপুরুষদের এই নিয়ম আমরা আজও ভক্তি ভরে মেনে আসছি।" বর্তমান সময়ে যখন চারদিকে অবাধে গাছ কাটা হচ্ছে, জঙ্গল ধ্বংস হয়ে মানুষ বিপদে পড়ছে, ঠিক তখনই বাঁকুড়ার এই বহু পুরনো নিয়ম গাছকে বাঁচিয়ে রাখার বার্তা দেয়।
Sponsored

এখানকার এক পুরোহিত মশাই জানালেন, "হয়তো অনেক বছর আগে অরণ্য আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই আমাদের পূর্বপুরুষরা এই অরণ্য ষষ্ঠীর নিয়ম চালু করেছিলেন। আজ যখন চারদিকে পরিবেশের এত সংকট, তখন এই পুজোর গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে।" বাঁকুড়ার এই 'গাছ পুজো' আরও একবার মনে করিয়ে দিল—প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
