Site Logo

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

EBBS DESK·
সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ ৬ ডাকাতকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ । ঘটনাটি ঘটেছিল সন্দেশখালি থানার মনিপুর এলাকায়।

Sponsored

Sranchi In Article

৩১ জানুয়ারি রাতে ওই এলাকার এক বাড়িতে গৃহকর্ত্রী-সহ তিনজন ছিলেন। সেই সময় ৬ ডাকাত বাড়িতে হানা দেয় বলে অভিযোগ। দরজা ভেঙে সশস্ত্র ডাকাতদল বাড়িতে ঢোকে। এই মহিলাকে মারধর করে করে বাড়িতে থাকা সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। কান থেক দুল ছিনিয়ে নেওয়ার সময় আহত হন ওই মহিলা। 

এরপর খবর দেওয়া হয় সন্দেশখালি থানায়। সন্দেশখালি থানার পুলিশ (Sandeshkhali PS) ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে। মঙ্গলবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিনাখাঁ-র SDPO কৌশিক বসাক জানান, তদন্ত শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে সন্দেশখালি এবং অন্যান্য জেলায় পালিয়ে থাকা ছয় ডাকাতকেই গ্রেফতার করে থানার পুলিশ। উদ্ধার হয় টাকা এবং সোনা রুপোর গয়না। সোমবারই তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে মঙ্গলবার বাকিদের ধরা হয়। বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন।
আরও খবরহলফনামা দিতে পারল না ED, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি 

পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। 

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →