Site Logo

মহারণের আগে ভক্তিতেই আস্থা, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর

EBBS Desk·
মহারণের আগে ভক্তিতেই আস্থা, কালীঘাটে পুজো দিলেন গম্ভীর

রবিবার ইডেনে মহারণ। সুপার আটের শেষ ম্যাচে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ধারাবাহিকতা বজায় রেখে কালীঘাট মন্দিরে(Kalighat Temple) পুজো দিলেন টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীর(Gautam Gambhir)।

Sponsored

Sranchi In Article

শনিবার সকালেই কালীঘাটে(Kalighat Temple) পুজো দিতে যান ভারতীয় দলের হেড কোচ। প্রথমে শুক্রবার সন্ধ্যায় কালীঘাটে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি নির্ধারিত সময়ের পরে কলকাতায় আসায়। শুক্রবার ভারতীয় ক্রিকেটাররা শহরে পৌঁছন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে।

শনিবার সকালে সাদা গাড়িতে কালীঘাটে পৌঁছন তিনি। পরনে ছিল কালো পোশাক। গর্ভগৃহে মা কালীর মূর্তির সামনে পুজো দেন এবং আরতি করেন। দলের হয়ে পুজো দেন গম্ভীর(Gautam Gambhir), কোচ ছাড়া আর কোনও ক্রিকেটার অবশ্য মন্দিরে যাননি। বেশ কিছুক্ষণ পর পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসেন। কপালে ছিল গেরুয়া তিলক।

শনিবার সন্ধ্যায় তিন ঘণ্টা অনুশীলনের সূচি আছে ভারতীয় দলের। রবিবারের ইডেন ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে। টিকিট চাহিদা আকাশচুম্বী। অধিক দামে টিকিট বিক্রি হচ্ছে ময়দান চত্বরে।

রিঙ্কু সিংয়ের পিতৃবিয়োগ হয়েছে। সেই কারণে তিনি ভারতীয় দলের সঙ্গে আসেননি। কবে যোগ দেবেন সেই ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। পুরো বিষয়টি ব্যাটারের উপর ছেড়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। তবে, শোনা যাচ্ছে রবিবার সকালে সম্ভবত দলের সঙ্গে যোগ দিতে পারেন রিঙ্কু।

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →