FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে গ্রুপ টপকাতে পারেননি। প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল চার বারের বিশ্বজয়ীদের সামনে। চলতি বিশ্বকাপের শুরু থেকেই স্বমহিমায় জার্মানরা।
Sponsored

আইভরি কোস্টের উজ্জীবিত, আক্রমণাত্মক ফুটবলের সামনে পয়েন্ট হারাতে বসেছিল নাগলসম্যানের দল। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে জয়সূচক গোল পেয়ে স্বস্তি ফিরল চারবারের চ্যাম্পিয়নদের।৩০ মিনিটে প্রথম গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন ফ্র্যাঙ্ক কেসি । ৬৮ মিনিটে জার্মানিকে সমতা ফেরান আন্ডাভ। এরপর তিনিই দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন উদনাভ। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল জার্মানি(Germany)।
Sponsored

এদিকে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে সুইডেনকে ৫-১ গোলে হারাল নেদারল্যান্ডস। জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবে ও কোডি গ্যাকপো। বাকি একটি গোল ক্রিসেন্সিও সামারভিলের। সুইডেনের হয়ে গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। গতিময় ফুটবলে সুইডেনকে ফালাফালা করে ফেললেন ডাচেরা। ৫ ও ১৭ মিনিটের মাথায় জোড়া গোল করে নেদারল্যান্ডসের কাজটা সহজ করে দেন ব্রবি। দু’টি গোলের ক্ষেত্রেই তিনি ঠিক সময় ঠিক জায়গায় ছিলেন।
Sponsored

জাপানের বিরুদ্ধে ড্র করে ডাচরা ব্রাজিলের ১৩ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি স্পর্শ করে। এবার সুইডেনকে হারিয়ে ব্রাজিলকে পিছনে ফেলে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে কমলা বাহিনী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
