Site Logo

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

EBBS Desk·
সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং কয়েক কেজি সোনা উদ্ধার হয়, এবার গ্রেফতার হওয়া সব্যসাচী দত্তের(Sabyasachi Dutta) ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়ি থেকেও উদ্ধার হল সোনা, যা নিয়ে আরও বিপাকে পড়লেন বিধাননগর পৌরনিগমের প্রাক্তন চেয়ারম্যান।

Sponsored

Sranchi In Article

গত ৮ জুন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। আজ  তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। সোমবার রাতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রের খবর,  সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর উত্তর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে। বাড়ি নয়  এ তো যেন ‘সোনার খনি’, টিনার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩ কেজি সোনার গয়না। হিসেবনিকেশ করে তদন্তকারীরা দেখেছেন, এর বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষের বেশি।

Sponsored

Merlin In Article

 

Sponsored

Shyam Sundar In Article

২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বারাসতের প্রার্থী হয়েছিলেন সব্যসাচী, তবে পরাজিত হয়েছেন। পালাবদলের পরই গ্রেফতার হন, তাঁকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয়। সব্যসাচীর নানা বেআইনি সম্পত্তির হদিশ পেতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তিনি মূলত তোলাবাজি ও কালো টাকা দিয়ে তাল তাল সোনা কিনেছেন।

Sponsored

Camelia In Article

নেত্রী সব্যসাচীর বেশ ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। তল্লাশির সময়   টিনা ভৌমিক সাহা ও তাঁর স্বামী সেসময়ে বাড়িতে ছিলেন না।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →