Site Logo

কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

EBBS Desk·
কলকাতা ফুটবল লিগে তমলুকের দল! জর্জ টেলিগ্রাফের নয়া উদ্যোগ

আসন্ন কলকাতা লিগের আগে তমলুক খেলা ঘরের সঙ্গে গাঁটছড়া বাঁধলো জর্জ টেলিগ্রাফ(George telegraph)। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে দুই ক্লাবের গাঁট ছড়া বাধার ঘোষণা করা হলো।

Sponsored

Sranchi In Article

প্রাথমিকভাবে একবছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জর্জ টেলিগ্রাফের (George telegraph)যুগ্মসচিব অনির্বান দত্ত জানান, এটা প্রথাগত স্পনসরশিপের সম্পর্ক নয় খেলাঘরের সঙ্গে, বরং বলা ভাল দুই প্রতিষ্ঠানের মধ্যে ফুটবলের উন্নয়নের জন্য কাজে ব্রতী হওয়া। এতে জর্জ টেলিগ্রাফ যেমন খেলাঘরের পরিকাঠামোর ব্যবহার ও ফুটবলার আদানপ্রদানের সুবিধা পাবে, তেমন খেলাঘরের মাধ্যমে জেলা ফুটবলের উন্নয়নে অংশ নেওয়া সুযোগ পাবে শতাব্দী প্রাচীন জর্জ টেলিগ্রাফ। কলকাতা লিগে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ নামেই খেলবে দল।

জেলা স্তরের তমলুক খেলাঘর  দীর্ঘদিন ধরেই নতুন প্রতিভা তুলে আনছে। তাদের পরিকাঠামোকে এবার ব্যবহার করতে চলেছে জর্জ টেলিগ্রাফ। কলকাতা লিগে দুই ক্লাব যৌথভাবে দল গঠন করবে এবং খেলবে।  আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত চেয়ারম্যান সুব্রত দত্ত। তমলুক খেলাঘরের সহ-সভাপতি মানসী দে শেঠ।

 

কিভাবে কাজ করবে এই দুই ক্লাব তা নিয়ে রূপরেখা প্রকাশ করা হল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন জর্জ টেলিগ্রাফ এবং তমলুক খেলাঘর এই দুই দল মূলত ফুটবলার প্রদান করবে আমরা আসন্ন কলকাতা লিগে তমলুক খেলাঘর টেলিগ্রাফ নামে খেলব। তোমরা খেলার ঘরের ভালো করে কাটানো রয়েছে, সেটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা আপাতত এক বছরের পরে যদি উদ্যোগ সফল হয় তাহলে আগামী দিনে দীর্ঘদিন ধরে ভিত্তিতে আপনার চিন্তা করব। সুব্রত দত্তও বিস্তারিতভাবে বলেন তাদের পরিকল্পনার কথা।

 

তমলুক খেলাঘরের সহ-সভাপতি মানসী দে শেঠ বলেন,  আমরা শুধু মেদিনীপুর জেলার ছেলের তুলে আনতে এই ক্লাব চালু করিনি। সব জেলার ছেলেদের সমান সুযোগ দেওয়া হবে। আজ।আমাদের স্বপ্নপূরণ হল কলকাতা লিগে খেলতে পারব। এই ক্লাবের কোচ হতে পারেন ব্যারেটো।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →