এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির দিন চুটিয়ে উপভোগ করতেন সরকারি কর্মীরা (Government Employee)। এবার নয়া সরকারের আমলে সেই আয়েশেও কোপ। উচ্চপদস্থ আধিকারিকদের প্রয়োজন মতো রাজ্য সরকারি সব দফতরের কর্মীদেরও শনি, রবি বা অন্যান্য সরকারি ছুটির দিন (Government Holiday) অফিসে আসতে হবে। আগে এই বাধ্যবাধকতা ছিল শুধু মাত্র উচ্চপদস্থ আধিকারিকদের। এবার রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট) বিভিন্ন সেলের কর্মীদেরও পালা করে ছুটির দিনগুলিতে অফিসে আসতে হবে। বিজ্ঞপ্তি (Notice) জারি করে একথা জানিয়েছে নবান্ন (Nabanna)।
Sponsored

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনক্রমে ওই দফতরের বিশেষ সচিব এক নির্দেশিকা (Notification) জারি করেছেন। যে হেতু ওই দফতরে অধীনেই বিভিন্ন জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও-র দফতর রয়েছে, সেই কারণে পর্যায়ক্রমে নীচের স্তরের কর্মীদের ছুটির দিনে পালা করে অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অর্থ দফতরের তরফে ২৩ জুন এক বিজ্ঞপ্তিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটি ও ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধ দিবস ছুটির সিদ্ধান্ত জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ২৫ নম্বর ধারা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল এই ছুটির অনুমোদন দিয়েছেন।
Sponsored

উচ্চপদস্থ আধিকারিকেরা শনিবার, রবিবার ও সরকারি ছুটির দিন (Government Holiday) সরকারি কাজ করেন বলে নির্দেশিকায় জানিয়েছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। সেই কারণে প্রয়োজন অনুযায়ী সহায়তা দিতে দফতরের বিভিন্ন শাখার কর্মীদের সরকারি ছুটির দিন, শনিবার ও রবিবারে ‘রোস্টার ভিত্তিতে’ ন্যূনতম সংখ্যক কর্মী অফিসে উপস্থিত থাকবেন। দফতরের সব শাখাকেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
