Site Logo

প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

EBBS Desk·
প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন

প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর (Nandalal Basu) নাতি সুপ্রবুদ্ধ সেন (Suprabuddha Sen)। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৮ বছর। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রবিবার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ সেখানেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Sponsored

Sranchi In Article

সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় সুপ্রবুদ্ধ সেন ও তাঁর পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সমালোচনার মুখে পড়েছিল। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশে পুনরায় তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রবুদ্ধর প্রয়াণে শান্তিনিকেতনে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা শোকপ্রকাশ করেছেন।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →