মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন প্রজাতির পশু-পাখির সঙ্গে তাঁর ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তাঁর এই পশুপ্রেম যে কার্যত লোক দেখানো তা আবার প্রমাণ হয়ে গেল মোদির নিজের রাজ্য গুজরাটে বন্যপ্রাণী নিয়ে ভয়ংকর অপরাধের ঘটনা সামনে আসতেই। সপ্তাহ দু'য়েক আগে গুজরাটের রাজপিপলার কাছে ধর্মেশ্বর মহাদেব মন্দিরেএ একটি ঘর থেকে বন দফতর ৩৭টি বাঘের ছাল, ১৩৩টি নখ ও দাঁত উদ্ধার করেছ। আরও পড়ুন: বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়
Sponsored

জানা গিয়েছে, মাধবানন্দ নামের একজন বৃদ্ধ পুরোহিত মন্দিরের একটা ঘরে থাকতেন। বেশ কয়েকদিন আগে তিনি মারা গেলে কর্তৃপক্ষ ঘরটাকে ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয়। কিন্তু আচমকা কর্মীদের কিছু সন্দেহজনক মনে হলে তাঁরা বনদফতরে খবর দেন। সেই খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেন রেঞ্জ ফরেস্ট অফিসার জিগনেশ সোনি এবং তাঁর দল। ঘটনাস্থলে গিয়ে একটি লোহার বাক্স ভেঙে ৩৭ টি বাঘের ছাল ও ১৩৩ টি নখ-দাঁত উদ্ধার করেছে। নর্মদার উপ-বন সংরক্ষক অভয় সিং-এর দাবি ছালগুলি আসল নয়। রং করা। তবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দ্রাবাদের সেলুলার এবং আণবিক জীববিজ্ঞান কেন্দ্রে পাঠানো হয়েছে।
Sponsored

বিশেষজ্ঞ মহলের মতে, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা শুধুমাত্র ইভেন্ট বা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করার মাধ্যমে চলতে পারে না। মোদির রাজ্যে এমন অবৈধ কার্যকলাপ প্রকাশ্যে আসা সরকারের সংরক্ষণ নীতির বাস্তবতার প্রতি বড় প্রশ্ন তুলছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
