তেরো ঘণ্টা পার, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার (Haldia) চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে এখনও জ্বলছে আগুন! ন্যাপথার পাইপলাইন থেকে আগুন ছড়িয়েছে পাশের ঝুপড়িতে। এখনও পর্যন্ত ২০ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে খবর মিলেছে। গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ছয়জনকে ভর্তি করা হয়েছে। তিনজন চিকিৎসাধীন কড়েয়া নার্সিংহোমে। আগুনের উৎসস্থল নিয়ে ধোঁয়াশা রয়েছে।মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মানু বিবি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার ভোররাতে হলদিয়ার পেট্রোকেমিক্যালে আগুন লাগার জেরে পার্শ্ববর্তী রেললাইন চেষ্টা ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হয় ট্রেন চলাচল। কীভাবে আগুন লাগল তা জানতে মুম্বই থেকে বিশেষজ্ঞ টিম হলদিয়া পৌঁছচ্ছে। হলদিয়া-হাওড়া, হলদিয়া-পাঁশকুড়া ও হলদিয়া-আসানসোল রুটের ট্রেন চলাচল এখনও বন্ধ। আহতদের মধ্যে কারখানার দুজন নিরাপত্তাকর্মীও রয়েছেন।