বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ (Haldia Port Authority)। বন্দর এলাকায় প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। কয়লা, আকরিক লোহা-সহ নানা শিল্পজাত জিনিস পরিবহনের সময় বাতাসে ধুলো ও ক্ষতিকর কণা ছড়িয়ে পড়ে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। তাই শহরবাসীকে স্বস্তি দিতে ১৬ কোটি টাকা খরচ করে বন্দর এলাকায় বসানো হয়েছে বিশেষ ডাস্ট স্ক্রিন (Dust Screen)। এই স্ক্রিন বাতাসে ভাসা ধুলো ও বিষাক্ত কণা আটকে বায়ুদূষণ কমাতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন: কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন
প্রথম দফায় হলদিয়া বন্দরের ভিতরে প্রায় ১ হাজার ৫৪৮ মিটার জুড়ে এই ডাস্ট স্ক্রিন বসানো হয়েছে। পরে দ্বিতীয় দফায় বন্দরের এক নম্বর গেট থেকে রানিচক (Ranichak) সংলগ্ন এলাকায় আরও ৮৩৩ মিটার স্ক্রিন লাগানো হয়েছে। প্রতিদিন প্রায় পাঁচ হাজার পণ্যবাহী গাড়ির যাতায়াতের ফলে বাতাসে ধুলো ও ক্ষতিকর পদার্থের পরিমাণ দ্রুত বাড়ছিল। সেই দূষণ কমাতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ডাস্ট স্ক্রিন আসলে লোহার কাঠামোর মধ্যে লাগানো এক ধরনের বড় পর্দা। এটি অনেকটা দেওয়ালের মতো কাজ করে। বাতাসে উড়ে আসা ধুলো, কয়লার গুঁড়ো বা অন্য ক্ষতিকর কণা এই পর্দায় আটকে নীচে পড়ে যায়। ফলে সেগুলো সরাসরি বাতাসে মিশে যেতে পারে না। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার (General Manager, Haldia Port) মানস মণ্ডল (Manas Mandal) জানিয়েছেন, এই উদ্যোগে ইতিমধ্যেই ভালো ফল মিলছে এবং এলাকার বায়ুমানও উন্নত হচ্ছে। আগামী দিনে শহরের আরও বিভিন্ন জায়গায় এই ধরনের ডাস্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা রয়েছে।
Sponsored

-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
