Site Logo

নজরুল মঞ্চে সুরের আসরে 'উস্তাদ-এ-গজল'! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

EBBS Desk·
নজরুল মঞ্চে সুরের আসরে 'উস্তাদ-এ-গজল'! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের গৌরবময় পথচলা উদযাপন করতে তিলোত্তমায় আসছেন কিংবদন্তি শিল্পী হরিহরণ(Hariharan)। আগামী ২০ জুন, ২০২৬, দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে (Najrul Mancha) অনুষ্ঠিত হতে চলেছে তাঁর এক গজল সন্ধ্যা 'উস্তাদ-এ-গজল'। বেঙ্গল ওয়েব সলিউশনের আয়োজনে, বোরোলিনের নিবেদনে এবং খুকুমণির সহযোগিতায় এই রাজকীয় সুরের আসর শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

Sponsored

Sranchi In Article

ভারতীয় মার্গ ও জনপ্রিয় সঙ্গীতের এক অনন্য ঘরানা হলো গজল। হিন্দি চলচ্চিত্রের চটুল গানের ভিড়েও গজলের ধারা শ্রোতাদের কাছে এক বহমান নদীর মতো আপন ছন্দে প্রবহমান। ঘণ্টার পর ঘণ্টা চলা গজলের মেহফিলে সুরের সুবাস আর শব্দের জাদুতে বুঁদ হয়ে থাকেন সঙ্গীতপ্রেমীরা। মূলত কথা-প্রধান এই ঘরানায় প্রেম, বিরহ ও মানুষের নানাবিধ সূক্ষ্ম অনুভূতি কাব্যিক ভঙ্গিতে সুরের স্নিগ্ধতায় ডানা মেলে। কলকাতার শ্রোতাদের জন্য সেই স্বর্গীয় অনুভূতি ফিরিয়ে আনতেই প্রস্তুত হচ্ছেন 'উস্তাদ' হরিহরণ। আরও পড়ুন: বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

Sponsored

Merlin In Article

আজ থেকে ঠিক পাঁচ দশক আগে গজলের হাত ধরেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছিলেন হরিহরণ। পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে প্লে-ব্যাক করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ঝুলিতে পুরেছেন জাতীয় পুরস্কার থেকে শুরু করে দেশের অন্যতম বেসামরিক সম্মান 'পদ্মশ্রী'। চলচ্চিত্রের গানের পাশাপাশি নন-ফিল্ম পপ অ্যালবাম এবং গজলে তাঁর অবদান অনস্বীকার্য। এ যাবৎ ৩০টিরও বেশি সফল গজল অ্যালবাম উপহার দিয়েছেন তিনি। বিশিষ্ট সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে স্বয়ং হরিহরণের সুর করা গজল অ্যালবাম 'সুকুন' নিবেদন করেছিলেন। এছাড়াও আশা জির সঙ্গে তাঁর 'গুলফাম' ও 'আবসর-এ-গজল' অ্যালবাম দুটি শ্রোতামহলে বিপুল জনপ্রিয়। তাঁর অ্যালবাম 'কাশ', 'হালকা নশা' কিংবা 'জশন' আজও গজলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়।

Sponsored

Shyam Sundar In Article

এই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে শিল্পী হরিহরণ বলেন, "কলকাতা সঙ্গীতের শহর, গান সমজদারদের শহর। এখানে বারে, বারে ফিরে এসে গান পরিবেশন করতে ভালো লাগে।" ৫০ বছরের এই দীর্ঘ সঙ্গীত সফরকে কলকাতার শ্রোতাদের সামনে উদযাপনের এই অনন্য সুযোগ হাতছাড়া করতে চাইছেন না শহরের গানপাগল মানুষ। আগামী ২০ জুনের আসরটি যে কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারে অন্যতম সেরা এক সন্ধ্যা হয়ে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →