হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও চলতি সপ্তাহে ফের বাড়ল অপরিশোধিত তেলের (crude oil) দাম। এমনকি আগামী সপ্তাহে নতুন মাস শুরু হলে সেই দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করা হল। ২০২২ সালের পর প্রথমবার ব্যারেল প্রতি ১১৯ ডলার পৌঁছাবে জ্বালানি তেল (fuel), আশঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।
Sponsored

ইতিমধ্যেই বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের (Brent crude oil) দাম ব্যারেল প্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। সোমবার বাজার খুলতেই অনেক জায়গায় সেই দাম ১১৪ ডলারে পৌঁছে যায়। তবে এখানেই শেষ নয়, আশঙ্কা প্রকাশ গোল্ডম্যান স্যাচের (Goldman Sachs)।
Sponsored

রবিবার পর্যন্ত ইরানকে (Iran) সময় দিয়েছিল আমেরিকা হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার জন্য। কিন্তু তেমন নির্দেশ যে ইরান মানছে না তা সোমবার সকালেই প্রমাণিত। ফলে হরমুজ প্রণালীতে নতুন করে যুদ্ধের মেঘ সোমবার থেকে ঘনাতে পারে। ফলে এই প্রণালী দিয়ে তেল সরবরাহ ৫ শতাংশে নেমে দাঁড়াবে। এই পরিস্থিতিতে মার্কিন তেল উৎপাদক সংস্থাগুলি আমেরিকার উপরই চাপ বাড়ানোর পথে হাঁটছে। যুদ্ধের বিরোধিতায় মার্কিন জোটের বিরোধিতা তেলের দাম (crude oil price) বাড়িয়েই তারা করছে। তেলের দাম ২০০ ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
Sponsored

সেই জায়গা থেকেই ১ এপ্রিল থেকে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের (crude oil) দাম নতুন উচ্চতায় পৌঁছানোর আশঙ্কা গোল্ডম্যান স্যাচের (Goldman Sachs)। পৌঁছাতে পারে ১১৯ ডলার প্রতি ব্যারেলে। সোমবার সকালেই দাম বাড়ার কারণে গোটা এশিয়ার শেয়ার বাজার জোর ধাক্কা খেয়েছে বাজার খোলার সঙ্গে সঙ্গেই। এপ্রিলের আশঙ্কা সত্যি হলে সবথেকে খারাপ প্রভাব যে এশিয়াতেই পড়বে তা বলা বাহুল্য।
Sponsored

Sponsored

ইতিমধ্যেই সেই প্রভাব পড়াও যে শুরু হয়ে গিয়েছে তার উদাহরণ ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। রবিবারই তেলের দাম বাড়ানোর ঘোষণা শ্রীলঙ্কা (Srilanka)। সব রকম জ্বালানি তেলের দাম ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করা হল। অন্যদিকে পাকিস্তান (Pakistan) পেট্রোলের দাম বাড়ালো ২০০ টাকা করে। সেখানে অক্টেন পেট্রোলের দাম ১০৫.৩৭ থেকে বেড়ে দাঁড়ালো ৩০৫.৩৭ টাকা।
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
