২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) অবমাননা নোটিশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর প্রতিক্রিয়া দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
Sponsored

২০১৮ সালে তৃণমূল-সহ রাজ্যের ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে এর পর্যবেক্ষণ ছিল, বড় কোনও রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট হয়। দুর্ভোগ হয় সাধারণ মানুষের। অ্যাম্বুল্যান্স বা অন্যান্য জরুরি পরিষেবাও বাধার সম্মুখীন হয়। এটা উদ্বেগের।
Sponsored

আদালত জানিয়েছিল, রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। সভার জন্য কোনও বড় রাস্তা বন্ধ করা যাবে না। পথচারী এবং যানবাহন চলাচলের জন্য রাস্তার একাংশ খোলা রাখতে হবে। অ্যাম্বুল্যান্স কিংবা অন্যান্য জরুরি পরিষেবায় যাতে কোনওরকম বাধা তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। সভা বা মিছিলে ভাঙচুর কিংবা অশান্তি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও জানায় হাইকোর্ট।তারপরেও হাইকোর্টের বক্তব্য রাস্তা আটকে বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেস ২১ জুলাইয়ের সভা করেছে। তাই এবার আদালত অবমাননার অভিযোগ এনে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে।
Sponsored

কুণাল জানিয়েছেন, "মিটিং মিছিল চিরকাল হয়ে এসেছে। কিছু কিছু বিশেষ দিন থাকে বিশেষ বিশেষ ঘটনা থাকে সেই ঘটনাস্থলেই স্মরণ হয়ে থাকে। বাংলার নাগরিকরা সচেতন। ঘটনা ঘটেছে এক জায়গায় আর স্মরণ করা হবে আরেক জায়গায় সাধারণভাবে হয় না। কিছু ব্যতিক্রম থাকে। আমরাও যানবাহন এবং পথচারীদের পক্ষে। কিন্তু কিছু কিছু ঘটনা আছে সেগুলি যেখানে হয়েছে সেখানেই স্মরণ করা উচিত। এগুলিকে সরলীকৃত বন্ধনে ফেলা উচিত না।"
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
