Site Logo

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

EBBS Desk·
হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি। ঘটনায় দুই শিশুসহ মৃত্যু হয়েছে ৮ পর্যটকের। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

Sponsored

Sranchi In Article

শনিবার ৮ পর্যটক এক চারচাকা গাড়ি করে সাচ পাসের উদ্দেশ্যে রউনা দিয়েছিল। কিন্তু বৈরাগড়-সাচ পাস-কিলার রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও পুলিশকর্মীরা। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করা হয়। আরও পড়ুন: বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

Sponsored

Merlin In Article

পুলিশ জানিয়েছে, খাদটি বিশাল গভীর হওয়ার ফলে উদ্ধারকাজ শুরু করতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। অনেক কষ্টের পর উদ্ধার হয় ৮ জনেরই মৃতদেহ। ইতিমধ্যেই দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার জেরে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →