Site Logo

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

EBBS Desk·
পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর করা হচ্ছে তৃণমূলের কর্মী সমার্থকদের। ইতিমধ্যেই তৃণমূল-বিজেপি দুপক্ষের-ই কর্মী সমার্থকদের মধ্যে অনেকেই আহত। খুনও হয়েছেন কয়েকজন বিজেপি-তৃণমূলের কর্মী। দিল্লি-উত্তরপ্রদেশের (Delhi-Uttar Pradesh) মত কায়দায় বাড়ি ভেঙে বুলডোজার চালিয়ে করা হচ্ছে বিজয়োল্লাস। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই ৫ মে রাতে ভাঙা হয়েছিল হগ মার্কেটের অস্থায়ী কাঠামো। এবার সেই ঘটনায় কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থে মামলা। মামলাকারী আর্জি জানিয়েছেন, যেসব পুলিশ আধিকারিকদের সামনেই বুলডোজার দিয়ে গুঁড়ান হয়েছে মার্কেটের অস্থায়ী কাঠামো তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। এছাড়াও ভোটের ফল সামনে আসার পর থেকে রাজ্য জুড়ে যে সব জায়গাতে তাণ্ডব চালানো হয়েছে সেই সব ঘটনায় হস্তক্ষেপ করুক আদালত। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে সূত্রের খবর।

Sponsored

Sranchi In Article

অভিযোগ, ঘটনার দিন রাতে বিজেপির ঝাণ্ডা হাতে নিয়ে বেশ কয়েকজন যুবক হগ মার্কেট ও তার আশাপাশের এলাকায় তাণ্ডব শুরু করে। হকারদের দোকানের অস্থায়ী কাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আশপাশের তৃণমূলের পার্টি অফিসেও হামলা চালানো হয়। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মামলাকারীর তরফে অভিযোগ করা হয়, পুলিশের সামনেই বুলডোজার দিয়ে তাণ্ডব চালায়। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার এই নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের করা হল জনস্বার্থে মামলা।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →