সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে গিয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত 'নাটক' চলল নির্বাচন কমিশনের (ECI)। প্রথম দফার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হল পৌনে বারোটা নাগাদ। কিন্তু কতজনের নাম বাদ গেল তা এখনও স্পষ্ট হল না। বুথমাফিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হয়েছে কমিশনের তরফে। কিন্তু মঙ্গলবার সকালে ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা থাকায় এখনও পর্যন্ত তালিকা ডাউনলোড (List Download issue) করা সম্ভব হচ্ছে না।
Sponsored

সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছিলেন, “এখনও পর্যন্ত ২৯ লক্ষ নিষ্পত্তি হয়েছে। কিন্তু অর্ধেকের কাছাকাছি নামে ‘ই-সাইন’ নেই। তাই কত বাদ হয়েছে জানা নেই।” এরপর সময় গড়াতে থাকলেও তালিকার দেখা মেলে না। একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করতে মধ্যরাত হয়ে গেল। ঘোষণার প্রায় আড়াই ঘণ্টা পর কমিশনের ওয়েবসাইটে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়েছে বলে জানানো হয়। তারও বেশ কিছুক্ষণ পরে সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইডে সাপ্লিমেন্টারি তালিকা আপলোড করা হয়। কিন্তু কারা বাদ পড়ল কোন জেলায় কত সংখ্যা তা জানা গেল না। ২৯ লক্ষ অ্যাডজুডিকেশন নিষ্পত্তির হার্ডকপি দুপুরের মধ্যেই জেলায় জেলায় বুথ লেভেল অফিসারদের হাতে পৌঁছে যাবে বলে দাবি করা হচ্ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনের এই নাটক আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় তো? শোনা যাচ্ছে ECI এর কর্মকাণ্ডে যথেষ্ট বিরক্ত সিইও দফতরের একাধিক আধিকারিকরাও। দুপুরের মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট সংক্রান্ত ধোঁয়াশা কাটলো কিনা, সেদিকে নজর থাকবে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
