যন্ত্ররমন্তরে সোনমের অনশনকে থামাতে বেড কভার চাপা দিয়ে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। ভর্তি করা হয়েছে সফদরজং হাসপাতালে। কিন্তু হাসপাতালে শয্যাশায়ী হয়েও অনশন জারি রেখেছেন লাদাখের এই পরিবেশকর্মী। জানা গিয়েছে, হাসপাতালের কোনও রকম চিকিৎসা বা আইভি ফ্লুইড (IV Fluid)-ও নিতে অস্বীকার করেছেন করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও-তে দেখা যাচ্ছে চিকিৎসকদের সঙ্গে সোনমকে তর্ক করতে। হাসপাতালের বিছানা থেকেই সংসদ অভিযান সফল করার ডাক দিয়েছেন তিনি। আটলাইনের এক চিঠিতে এই আন্দোলনকে ভারতের ' দ্বিতীয় স্বাধীনতা' আন্দোলন বলে উল্লেখ করেন পরিবেশকর্মী।
আরও পড়ুন: 'সোনম বন্দি নন, চিকিৎসার স্বার্থেই পদক্ষেপ'! বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আর্জি খারিজ হাই কোর্টে
যন্তরমন্তরের আন্দোলনমঞ্চ থেকে সিজেপি-সোনমরা ২০ জুলাই শান্তিপূর্ণ সংসদ অভিযানের ডাক দিয়েছিল। ইতিমধ্যেই দেশজুড়ে জোরদার হচ্ছে আন্দোলনের রেশ। সোনমকে তুলে নিয়ে যাওয়ার পরেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। নাগপুরের সাভধান চৌকে এই নিয়ে প্রতিবাদে মোমবাতি মিছিল শুরু হয়েছে। বিশাখাপত্তনমে শুরু হয়েছে মিছিল। দেশ জুড়ে ডাক উঠছে সংসদ চলো। আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সোনমকে তুলে নিয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠন, সমাজকর্মী ও আমজনতা সোনম ওয়াংচুকের সমর্থনে রাস্তায় নামতে শুরু করেছেন।
আরও পড়ুন: সোনমের চিকিৎসায় গাফিলতি ও 'বেআইনি' আটকের অভিযোগে আদালতের দ্বারস্থ গীতাঞ্জলি
















