Site Logo

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

EBBS DESK·
আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ (Hasirani Roth)। কিন্তু তার পরেও মৃত্যুদণ্ড চাননি তিনি। তাঁর কাঁপা গলায় একটাই আবেদন, তিনি নিজেও তো মা তাই একজন মা হয়ে আর কোন মায়ের কোল খালি হোক তিনি চান না। তাই নিজের ছেলের খুনিদের ফাঁসি না চাইলেও, তাদের যেন যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিরোধীদের দিকে আঙুল তুলে ছেলের মৃত্যুর বিচার চেয়ে নতুন সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

চণ্ডীপুরের কুলটা গ্রামের (Kulta village of Chandipur) সাধারণ পরিবার থেকে উঠে আসা চন্দ্রনাথ রথ (Chandranath Rath) দীর্ঘদিন ভারতীয় বায়ুসেনায় (Air Force) কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহায়ক হিসেবে কাজ শুরু করেন। রাজনৈতিকভাবে অত্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার দায়িত্ব সামলাতেন তিনি। কাজের চাপে অধিকাংশ সময় জেলার বাইরে থাকতে হলেও গ্রামের সঙ্গে তাঁর যোগাযোগ কখনও বিচ্ছিন্ন হয়নি। বুধবারও নির্বাচনী ব্যস্ততার পরে গ্রামে গিয়েছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সেখান থেকে মধ্যমগ্রামের ফ্ল্যাটে ফেরার পথেই আততায়ীদের গুলিতে প্রাণ হারান তিনি। গুরুতর জখম হন তাঁর গাড়ির চালকও।

বড় পুত্রের মৃত্যুতে বারবারই সজ্ঞা হারাচ্ছেন মা হাসিরানি। নিজেকে সামলে শুধু ছেলের দোষীদের শাস্তি চাইছেন তিনি। তাঁর কথায়, “আমি একজন মা তাই কারও ফাঁসি চাইব না, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। নতুন সরকার তৈরি হবে, তাঁদের কাছে একটাই অনুরোধ আমার ছেলের মৃত্যুর যেন বিচার হয়। ওর দুর্ঘটনা হলেও এত কষ্ট হত না আমার, ওকে যেভাবে কষ্ট পেতে হয়েছে এটা ভেবেই আমার...। আমার মনে হয় ও তো দায়িত্বে ছিল নন্দীগ্রাম, ভবানীপুরের, সেই জন্যেই ও টার্গেট ছিল। মমতাকে শুভেন্দুবাবু হারিয়েছেন তাই ওকে টার্গেট করা হল।“ ছেলে হুমকি ফোন আসার কথা জানিয়েছিল বলেও জানান হাসিরানি।

চন্দ্রনাথের (Chandranath Rath) মৃত্যুর খবরে শোকস্তব্ধ চণ্ডীপুর। এলাকার বাসিন্দাদের কথায়, শান্ত, ভদ্র মানুষ ছিলেন চন্দ্রনাথ। কোন অহংকার ছিল না তাঁর। কারও সঙ্গে কোনও বিবাদ বা ব্যক্তিগত শত্রুতার কথা কেউ কখনও শোনেননি। স্থানীয়দের দাবি, পর্দার আড়াল থেকে কাজ করতেই বেশি স্বচ্ছন্দ ছিলেন চন্দ্রনাথ। তাই এমন নৃশংস হত্যাকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা আরও গভীর হচ্ছে। পরিবারেরও দাবি, কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না তাঁর।

ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ (Police)। তদন্তকারীদের দাবি, হামলায় ব্যবহার করা গাড়ির নম্বর প্লেট ছিল ভুয়ো। যে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে সেটি শিলিগুড়ি (Siliguri) আরটিও থেকে রেজিস্ট্রেশন হওয়া অন‍্য একটি গাড়ির নম্বর।  ঘটনায় দু’টি মোটরবাইক ও একটি গাড়ি ব্যবহারের সূত্র পেয়েছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →