T20 WC: ভেন্য়ু বদল নিয়ে নয়া আর্জি বাংলাদেশের, কঠোর অবস্থানেই অনড় আইসিসি

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরু হতে মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু বাংলাদেশকে(Bangladesh) নিয়ে জটিলতা অব্যাহত। প্রতিদিনই বাংলাদেশের(Bangladesh) নিত্যনতুন দাবি দাওয়া সামনে আসছে। নবতম সংযোজন বিশ্বকাপে গ্রুপ বদলের আর্জি। কিন্ত পদ্মপারের দেশের এই আবেদনও খারিজ করে দিয়েছে আইসিসি(ICC)।
Sponsored

বিসিবি ও বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে, টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতে দল পাঠাতে তারা রাজী নয়। এই নিয়ে নানা ব্যাখ্যা তারা দিচ্ছে। আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি-র একটি বৈঠকও হয়। শনিবার বাংলাদেশ বোর্ডের সঙ্গে বৈঠক করতে ঢাকায় যান আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। অনলাইনে বৈঠকে ছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও।
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মহম্মদ সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, ডিরেক্টর ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্তা নিজামুদ্দিন চৌধুরী এই বৈঠকে যোগ দেন। বিসিবির স্পষ্ট বক্তব্য ছিল তাদের দেশের অন্তর্বর্তী সরকার ভারতে দল পাঠাতে রাজি নয়। পরিবর্তে বাংলাদেশের গ্রুপ বদল করে দেওয়া হোক, যাতে তাদের খেলা শ্রীলঙ্কায় হয়।
বাংলাদেশের এই বিকল্প প্রস্তাব নিয়ে আইসিসি এখনও সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে আদৌও এই প্রস্তাব মানা সম্ভব নয়। কারণ, আইসিসি বা বাংলাদেশের একার সিদ্ধান্তে কিছুই হবে না। এক্ষেত্রে আরও ৭ দলের সম্মতি প্রয়োজন। একটি ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুসারে, বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে বিশেষ সায় নেই আইসিসি-র। জয় শাহরা মনে করেন, এতে ভালো রকম লজিস্টিক্যাল ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে। ফলে আইসিসির পক্ষে এত কম সময় সব কিছু অদল বদল করা সম্ভব নয়।
নাম প্রকাশ অনিচ্ছুক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের এক আধিকারিক তাদের বলেছেন, “আইসিসি আমাদের নিশ্চিত করেছে যে, বিশ্বকাপের সূচিতে কোনও বদল হবে না। আমরা গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলব।”
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
