Site Logo

ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ে জটিল সূর্যদের সমীকরণ, শিবির ছাড়লেন রিঙ্কু

EBBS Desk·
ওয়েস্ট ইন্ডিজের বড় জয়ে  জটিল সূর্যদের সমীকরণ, শিবির ছাড়লেন রিঙ্কু

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার চাপ আরও বৃদ্ধি করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে সূর্যকুমার যাদবদের সমীকরণকে রীতিমতো কেসি নাগের অঙ্ক করে দিয়েছে।

Sponsored

Sranchi In Article

গতকাল জিম্বাবোয়ের বিরুদ্ধে ক্যারিবিয়ানরা জেতার পর পয়েন্ট তালিকায় ২ করে পয়েন্ট পেয়ে প্রথমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকাও ২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও জিম্বাবোয়ে। রয়েছে +৫.৩৫০। ওয়েস্ট ইন্ডিজের রান দক্ষিণ আফ্রিকার নিট রান রেট রয়েছে + ৩.৮০০। অন্যদিকে টিম ইন্ডিয়ার রান রেট এখন -৩.৮০০। জিম্বাবোয়ের রান রেট রয়েছে -৫.৩৫০।

ফলে শুধু পয়েন্ট তালিকাতে নয় , রান রেটেও বেশ পিছিয়ে আছে ভারত(India)। ভারতকে শুধু পরের দু ম্যাচ জিতলেই হবে না একইসঙ্গে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। ওয়েস্ট ইন্ডিজ হারলে ভারতের সুবিধা হবে৷ ভারত ১ মার্চ কলকাতায় তার পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাবে, যাতে ভারতীয় দলের জন্য সেমিফাইনালে পৌঁছানোর পথ খোলা থাকে।

যদি ভারত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, জিম্বাবোয়েকে হারায়, তাদের পয়েন্ট হবে ৪। ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতে এবং ভারতের কাছে হারে, তা হলে তাদেরও পয়েন্ট হবে ৪। তাহলে বিষয়টি নেট রান রেট দিয়ে বিচার হবে। নেট রান রেটের দিক থেকে ভারত বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের থেকে অনেক পিছিয়ে। সব মিলিয়ে ভারতের অঙ্ক বেশ কঠিন।

জিম্বাবোয়ে ম্যাচের আগে ধাক্কা ভারতীয় শিবিরে, পারিবারিক কারণে ভারতীয় শিবির ছাড়লেন রিঙ্কু সিং। তিনি বাড়ি ফিরে গিয়েছেন বলেই খবর। । মঙ্গলবার থেকে চিপকে অনুশীলন শুরু করে দিল টিম ইন্ডিয়া। অনুশীলনে দেখা যায়নি রিঙ্কুকে। জানা গিয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।  স্পিন সহায়ক উইকেটেই অনুশীলন করেছে ভারত।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →