আইএসএলের ম্যাচ হবে কলকাতায়? জোর কদমে চলছে যুবভারতী সংস্কার

আইএসএল (ISL) নিয়ে জট খুলেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে লিগ। তবে লিগের ম্যাচ সংখ্যা কমছে। এখন সবথেকে বড় প্রশ্ন আইএসএলের ম্যাচ কোথায় হবে? যা নিয়ে ক্লাব জোটের মধ্যে চলছে জোর আলোচনা।
Sponsored

কলকাতা থেকে আইএসএলের অংশ নেবে মোহনবাগান, ইস্টবেঙ্গল , মহমেডান। বাংলার ক্রীড়াপ্রেমীদের আশার কথা শোনালেন আইএফএ সচিব তথা ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্য অনির্বাণ দত্ত(Anirban Dutta)। বিশ্ব বাংলা সংবাদকে তিনি জানিয়েছেন, এবার লিগে ম্যাচ সংখ্যা কমবে। কিন্তু হবে সুইস মডেলে। ফলে প্রত্যেক ক্লাবই হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। তারপর চ্যাম্পিয়নশিপ রাউন্ড হবে। ফলে বাংলার তিন দল যেহেতু লিগে অংশ নিচ্ছে ফলে আশা করা যাচ্ছে বাংলায় আইএসএলের ম্যাচ হবে। বাংলার ক্রীড়াপ্রেমীরা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারবেন।
Sponsored

আইএসএলের (ISL) দিনক্ষণ ঘোষণা হতেই জোর কদমে চলছে যুবভারতী(Yubha bharati) সংস্কারের কাজ। ১লা জানুয়ারি থেকে পুলিশের অনুমতি নিয়ে শুরু হয়েছে যুবভারতী সংস্কারের কাজ। ভাঙাচোরা চেয়ার, জলের বোতল ইত্যাদি পরিষ্কার করে দেওয়া হয়েছে। পূর্ত দফতরের কাছে চাওয়া হয়েছে খরচের এস্টিমেট। মেসি কাণ্ডের পর কার্যত বন্ধই ছিল যুবভারতী। বুধবার দেখা গেল যুবভারতীর মূল ভিআইপি গেট খোলা, রয়েছে পুলিশের গাড়ি।
Sponsored

ভারতীয় ক্লাব ফুটবলকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় বড় আবেদন জানালেন বেঙ্গালুরু এফসির শীর্ষ কর্মকর্তা পার্থ জিন্দাল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "বর্তমান ফর্ম্যাটে আইএসএল খেলতে গেলে সব ক্লাবের কাছ থেকেই যে বিপুল ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে, তা সত্যিই অভূতপূর্ব। যদি লিগটাই না থাকে, তাহলে তার পরিণতি অত্যন্ত উদ্বেগজনক হবে। এই সুযোগে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তাঁর হস্তক্ষেপ ও প্রস্তাবের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
Sponsored

এখানেই থেমে না থেকে তিনি আরও লিখেছেন, আমি সত্যিই আশা করি খেলোয়াড়রা ক্লাবগুলোর ওপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন এবং তারাও ত্যাগ স্বীকার করতে রাজি হবেন, কারণ আমরা সবাই একসঙ্গেই এই পরিস্থিতির মধ্যে আছি। আমরা এটা করছি ফুটবলের প্রতি ভালোবাসা থেকে—আমাদের দেশ যেন এই সুন্দর খেলাটা খেলতে পারে এবং তাতে আরও ভালো হতে পারে, সেই লক্ষ্যেই।
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
