Site Logo

কলকাতায় আয়কর দফতরের হানা! জৈব সার ব্যবসায়ীর বাড়ি-অফিসে তল্লাশি

EBBS Desk·
কলকাতায় আয়কর দফতরের হানা! জৈব সার ব্যবসায়ীর বাড়ি-অফিসে তল্লাশি

সোমবার সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মোট ৮টি স্থানে একযোগে হানা দিয়েছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা (Kolkata Income Tax Raid)। মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা ঘিরে এই অভিযান শুরু হওয়ায় স্থানীয় মানুষ এবং ব্যবসায়িক মহলে উত্তেজনা দেখা দিয়েছে।

Sponsored

Sranchi In Article

তল্লাশির মূল কেন্দ্রবিন্দু এক ব্যবসায়ীর বাড়ি ও অফিস। তিনি একটি জৈব সারের কোম্পানির মালিক। আধিকারিকরা প্রথমে ব্যবসায়ীর ৩৫ নম্বর চেতলা সেন্ট্রাল রোডের অফিসে তল্লাশি শুরু করেন। পরে সেখান থেকে ১০ নম্বর রাজা সন্তোষ রোডের বাড়িতে দীর্ঘ সময় ধরে অভিযান চালান। আরও পড়ুন: নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদিকে ইরানে ফের ৭ বছরের কারাদণ্ড

আয়কর ফাঁকি ও বেনামি কিছু সম্পত্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। ব্যবসায়ীর বিরুদ্ধে আয়কর সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তের অংশ হিসেবে বাড়ি ও অফিস থেকে নথিপত্র, কম্পিউটারের হার্ডডিস্ক এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি অভিযান চালানো হয়েছে আরও কিছু স্থানে। নিউটাউন ওপার্ক স্ট্রিটের বেশ কিছু অফিসেও হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা। সপ্তাহের প্রথম দিনেই কলকাতার বিভিন্ন এলাকায় হঠাৎ তল্লাশি অভিযান চালানোর কারণে শহরের ব্যবসায়িক এবং সাধারণ মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →