Site Logo

ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

EBBS Desk·
ইবোলার জেরে দিল্লিতে স্থগিত চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’

নিয়ন্ত্রণের বাইরে ইবোলা (Ebola Virus)! আফ্রিকায় নতুন করে মারাত্মক ছোঁয়াচে ‘ইবোলা’ ভাইরাসের প্রকোপ বাড়ছে। এর ফলেই নয়াদিল্লিতে আগামী সপ্তাহে নির্ধারিত হাই-প্রোফাইল চতুর্থ ‘ভারত-আফ্রিকা ফোরাম সামিট’ স্থগিত করা হল। ভারত সরকার এবং আফ্রিকান ইউনিয়নের (AU) মধ্যে আলোচনার মাধ্যমেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে আফ্রিকার কিছু অংশে এই মুহূর্তে স্বাস্থ্য পরিস্থিতির কথা মাথায় রেখেই সম্মেলনটি স্থগিত রাখা হচ্ছে। ‘আফ্রিকা সিডিসি’ (Africa CDC)-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে। দ্রুত এই সামিটের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। আরও পড়ুন:  ফের শুরু হতে চলেছে ‘সহজ কথা’

Sponsored

Sranchi In Article

ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলার ‘বুন্দিবুজো’ স্ট্রেন মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে। ইবোলার এই বিরল স্ট্রেনের সংক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ‘জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা’ বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই স্ট্রেনটির কোনও অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট ওষুধ নেই। কঙ্গোয় এর মধ্যেই কমপক্ষে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। শুধু তাই নয়, উগান্ডাতেও এই সংক্রমণ ছড়িয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত কোনও ইবোলা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব বুধবার রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন। কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা বিমানযাত্রীদের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS)-এর তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কোনরকম উপসর্গ থাকলেই বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →