- এই চুক্তিতে বিশ্বের ২৫ শতাংশ জিডিপি-কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইউরোপের ২৭ দেশ ও ভারতের ১৪০ কোটি জনসংখ্যার অর্থনীতি এই চুক্তির আওতাধীন হতে চলেছে।
- একদিকে ইউরোপের দেশগুলি ভারতের ১৪০ কোটি জনগণের সামনে তাঁদের বাণিজ্য সামগ্রী তুলে ধরতে পারবে। অন্যদিকে ভারতের উৎপাদিত সম্পদ ইউরোপের ২৭ টি দেশে মুক্ত বাণিজ্য করতে পারবে।
- মুক্তি বাণিজ্যের ফলে উভয় পক্ষই বিনা শুল্কে বাণিজ্যের সুবিধা পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, সেখানে ইউরোপে ভারতের বাণিজ্য হবে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কের বিনিময়ে।
- ভারতের বিভিন্ন সামগ্রী যা আগে ইউরোপের বাজার ধরতে অক্ষম ছিল, এবার তার জন্য দরজা খুলে গেল। ভারতের বস্ত্রশিল্প (textile), চামড়াজাত দ্রব্য, সামুদ্রিক সম্পদ, চা-কফি, মশলা, প্যাকেটজাত খাবার ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার খুলে যাচ্ছে ইউরোপে (Europe)।
- আবার মুক্ত বাণিজ্যের জন্য বিপুল শুল্ক চাপানো ইউরোপের সামগ্রী এখন ভারতের বাজারে সস্তায় পাওয়া যাবে। গাড়ি থেকে মহাকাশ গবেষণা, যন্ত্রপাতি, রাসায়নিক সামগ্রী থেকে ওষুধের দাম ভারতের বাজারে কমে যাবে।
মার্কিন শুল্ক নীতিকে ঠাণ্ডা ঘরে: ইউরোপীয় ইউনিয়ন-ভারত বাণিজ্য চুক্তিতে খুলছে লাভের দরজা
গত বছরের শুরু থেকে মার্কিন শুল্কনীতির খাঁড়া ভারতের উপর চেপে বসায় শেয়ার বাজার সেই যে নিম্নগামী হয়েছিল, ক্ষুদ্র থেকে মাঝারি শিল্প, আমদানি-রফতানি শিল্পের বাজারে যে ধস নেমেছিল, তার পরে আজও ভারতের পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হয়নি। সেই ডুবন্ত নৌকার পালে হাওয়া লাগাতে ইউরোপের হাত শেষ পর্যন্ত ধরেই ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। খুলে গেল ইউরোপের (Europe) ২৭ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যের (free trade) পথ। ফলাফল স্বরূপ, মঙ্গলবার শেষলগ্নে ভারতের সেনসেক্স, নিফটিতে মন্দের ভালো প্রতিফলন।
আদতে কীভাবে ভারতকে সাহায্য করবে ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের ‘মাদার অফ অল ডিলস’:
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের
4h ago

বিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত
5h ago

ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা
16h ago

সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের
21h ago

নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
22h ago







