মোতেরায় অপয়া তকমা মুছতে হোটেল বদল! আহমেদাবাদে নতুন ঠিকানায় সূর্যরা

আহমেদাবাদে ভাগ্য ফেরাতে হোটেল বদল টিম ইন্ডিয়ার। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে হার, চলতি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে। মোতেরা স্টেডিয়ামের সঙ্গে জুড়ে গিয়েছে অপয়া তকমা। রবিবার এই মাঠেই টি২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে নামছে ভারত। এতদিন গুজরাটের রাজধানীতে যে হোটেলে(Hotel) থাকত, সেই আস্তানা এবার বদল করছে টিম ইন্ডিয়া।
Sponsored

গৌতম গম্ভীর এমনিতেই সংস্কারবাদী। এর আগে আহমেদাবাদে আইটিসি নর্মদাতে থাকত ভারতীয় দল। তবে এবার ভারতীয় দলের ঘাঁটি তাজ স্কাইলাইন। কেন হোটেল(Hotel) বদল করল ভারতীয় দল তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি টিম ইন্ডিয়া। তবে হোটেল বদলের নেপথ্যের কারণ সহজেই অনুমেয়।
এর আগে সুপার এইটের শেষ ম্যাচের আগে হোটেল নিয়ে চূড়ান্ত সংস্কারাচছন্ন ছিলেন গম্ভীর। সায়েন্স সিটির উল্টোদিকের একটি হোটেলকে বেছে নেন, সেই হোটেলের সঙ্গে গম্ভীরের সম্পর্ক দেড় দশকের পুরনো। কেকেআরে খেলার সময় থেকেই সেখানে থাকতেন তিনি। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে আইপিএল গম্ভীর জিতেছেন, সব ওই হোটেলে থেকে। সেই ‘পয়া’ হোটেলে টিমকে রাখেন গম্ভীর। এবার ফাইনালের আগে হোটেল বদল। মোতেরায় হারের বদলাবে কি উত্তর দেবে রবিবারের রাত।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
