Site Logo

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

EBBS Desk·
ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামার আগে আত্মবিশ্বাসের চূড়ায় টিম ইন্ডিয়া। অভিষেক অফ ফর্ম থাকলেও তাঁকেই এই ম্যাচে সুযোগ দেওয়া হবে। ওপেনিং কম্বিনেশনে কোনরকম বদল ঘটাতে চাইছে না থিংক ট্যাঙ্ক। অর্থাৎ ঈশান কিষাণের সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা।

Sponsored

Sranchi In Article

অক্ষর প্যাটেলকে শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হলেও দক্ষিণ বিরুদ্ধে ম্যাচে দলে  ফিরতে চলেছেন। পেস বিভাগে অর্শদীপ, বুমরাহই থাকবেন সঙ্গে দুবে, পাণ্ডিয়া।  স্পিন অ্যাটাকে বরুণ এবং অক্ষরের উপরই রাখতে চলেছে টিম ইন্ডিয়া।

চর্চার কেন্দ্রবিন্দুতে মোতেরার পিচ। রাতে খেলা হওয়ায় বড় রানের সম্ভাবনা রয়েছে। তবে কালো মাটির পিচে খেলা হবে, ফলে কিছুটা স্লথ হতে পারে উইকেট। ফেব্রুয়ারি মাসেই গুজরাটে বেশ গরম। ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে  ম্যাচের সময় তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই

নিজের ফর্ম নিয়ে অভিষেক বলেন, “আমি আমার ব্যাটিং উপভোগ করি। দু’বছর আগে চাপ নেওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমার মনে হয় নির্দিষ্ট পদ্ধতি আমার হাতেই রয়েছে। তা সে অনুশীলন হোক কিংবা ম্যাচ, আমি এটাই করে চলেছি। তবে এসব নিয়ে বেশি চাপ নিতে পছন্দ করি না।”

অভিষেক একইসঙ্গে জানিয়েছেন,  একজন ব্যাটারের কেরিয়ারে উত্থান-পতন থাকবেই। তাই নিজের ফর্ম নিয়ে আর উদ্বেগে ভোগেন না তিনি। নিজের সাহস এবং পদ্ধতি নিয়েই ভাবতে চান।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →