ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে থাকায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য সংস্থাগুলি। এরই মধ্যে ভারতেও ইবোলা আতঙ্ক। উগান্ডা (Uganda) থেকে ভারতে ফেরা এক তরুণীর শরীরে এই ভাইরাসের লক্ষণ ধরা পড়ে। ফলে তাঁকে সতর্কতামূলকভাবে বেঙ্গালুরুর (Bangalore) একটি সরকারি হাসপাতালে আইসোলেশনে (Isolation) রাখা হয়েছে।
যদিও স্বাস্থ্য দফতর (Department of Health) স্পষ্ট জানিয়েছে, ভারতে এখনও পর্যন্ত ইবোলার কোনও নিশ্চিত সংক্রমণের ঘটনা সামনে আসেনি। ওই তরুণীর নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (National Institute of Virology, Pune) পাঠানো হয়েছিল এবং প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।
Sponsored

প্রায় পাঁচ দিন আগে উগান্ডা থেকে বেঙ্গালুরু আসেন ওই মহিলা। তাঁর শরীরে ক্লান্তি এবং ব্যাথার মত উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে সরকারি হাসপাতালে পাঠানো হয়। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকেরা। তবে এই বিষয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন তাই তিনি কোন পথে ভারতে ফিরেছেন এবং কার কার সংস্পর্শে তিনি এসেছিলেন সেই বিষয়গুলিও খতিয়ে দেখছেন স্বাস্থ্য বিভাগ।
অন্যদিকে আফ্রিকায় নতুন করে সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, বুন্ডিবুগিয়ো প্রজাতির ইবোলা ভাইরাস এবার দ্রুত ছড়াচ্ছে। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ, হাঁচি-কাশি কিংবা সংক্রমিত প্রাণীর সংস্পর্শ থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। জ্বর, ডায়রিয়া, বমি, তীব্র দুর্বলতা ও রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিতে পারে আক্রান্তদের শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং একাধিক দেশকে সতর্ক করেছে।
ভারতও এই পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদান থেকে আসা যাত্রীদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে। বিমানবন্দর ও বন্দরগুলিতে চালানো হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখার কাজ। কোনও যাত্রীর মধ্যে জ্বর, বমি, অস্বাভাবিক রক্তক্ষরণ বা আক্রান্তের সংস্পর্শে আসার তথ্য মিললেই সঙ্গে সঙ্গে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের (Airport) স্ক্রিনিং শতভাগ নির্ভুল না হলেও দ্রুত শনাক্তকরণ ও সংক্রমণ রোখার ক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
