সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন আগেই মোটামুটি নিশ্চিত হয়ে গেল ভারতের প্রথম একাদশ। ঈশান কিষানের শতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৫ উইকেটে ২৭১ রান তোলে ভারত যা টি২০ ভারতের তৃতীয় সর্বোচ্চ রান। রানের ছন্দে থাকা সূর্যকুমার যাদব ৬৩ রান করেন।জবাবে কিউয়িদের ইনিংস শেষ হল ১৯.৪ ওভারে ২২৫ রানে।
Sponsored

এই ম্যাচ তথা সিরিজে নায়ক একজনই, তিনি ঈশান কিষাণ(Ishan Kishan), প্রত্যাবর্তনের সিরিজটা স্মরণীয় করে রাখলেন। শেষ ম্যাচে ৪৩ বলে ১০৩ রান করলেন। ৬টি চারের পাশাপাশি ছিল ১০টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫০-র কাছাকাছি।চলতি সিরিজে চারটি ম্যাচ খেলেছেন ঈশান। করেছেন ২১৫ রান। সিরিজ়ে দ্বিতীয় সর্বাধিক রান তাঁর। তা-ও এক ম্যাচ কম খেলে। বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিলেন ধোনির রাজ্যের ক্রিকেটার।
ঈশান(Ishan Kishan) জায়গা নিশ্চিত করলেও বিশ্বকাপের আগেই ভাগ্য নির্ধারণ হয়ে গেল সঞ্জু স্যামসনের, ঘরের মাঠেও রান পেলেন না। সঞ্জু স্যামসন (৬ বলে ৬) দ্রুত আউট হলেন। চোট সারিয়ে তিলকের বিশ্বকাপে খেলা প্রায় পাকা। তিনি ঢুকলে ঈশান ও সঞ্জুর মধ্যে এক জন বাদ পড়বেন। পাঁচ ম্যাচের পর চোখ বন্ধ করে বলে দেওয়া যায়, এর পর ঈশানকে বাদ দেওয়ার কোনও জায়গা নেই। তিলক ঢুকলে বাদ পড়বেন সঞ্জুই। এই ম্যাচে ভারত ফিল্ডিং করার সময় দেখা যায়, দস্তানা হাতে থাকল ঈশানের।
প্রত্যাশাপূরণে ব্যর্থ জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। দু’জনেই মার খেয়ে গেলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের ফর্ম কিছুটা চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
