বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপ জয়ের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
Sponsored

শেষ চারেও টসে হারলেন সূর্যকুমার যাদব। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের। ভারতীয় দল অপরিবর্তিত থাকে।এই ম্যাচেও ফ্লপ ভারতের ওপেনিং জুটি। ৯ রানে আউট হলেন অভিষেক শর্মা। তবে ইডেনে যেখানে শেষ করেছিলেন ওয়াংখেড়েতে সেখান থেকেই শুরু করলেন সঞ্জু স্যামসন।৪২ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৮টি চার এবং সাতটি ছক্কা মারলেন, তবে শতরানটা আরব সাগরের তীরে ফেলে এলেন। বড় রান(১১) পেলেন না সূর্য।
শিবম দুবে ৪৩, ঈশান কিষান ৩৯ রান করলেন। শেষ দিকে পাণ্ডিয়া ২৭ এবং তিবক ২১ রান করে ভারতের স্কোরকে ২৫০ পার করালেন। মুম্বইয়ে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ ,জ্যাক উইলস দুটি করে উইকেট নিলেন।
জবাবে ব্যাট করতে নেমে পাণ্ডিয়া ফেরালেন ফিল সল্টকে। থিতু হওয়ার আগেই ব্রিটিশ অধিনায়ক হ্যারি ব্রুককে ৭ রানে আউট করলেন বুমরাহ। ১৭ বলে ২৫ রান করে বরুণের ভেল্কিতে ফিরলেন বাটলার। একটা সময় মনে হচ্ছিল ভারতের জয় সময়ের অপেক্ষা তখনই রুখে দাঁড়ালেন জ্যাকব বেথল। ভারতীয় বোলারদের দিশেহারা করে দিয়ে শতরান হাঁকালেন। ৪৮ বলে ১০৫ রান করে আউট হলেন। ট্রাজিক নায়ক হয়েই থাকলেন ব্রিটিশ ব্যাটার।
ব্যান্টন(১৭), উইল জ্যাকরা(৩৫) ফিরলেও একা কুম্ভ হয়ে ব্রিটিশ দুর্গ রক্ষা করে যাচ্ছিলেন বেথল। সেইসঙ্গে ভারতীয়দের রক্তচাপ কয়েকগুণ বাড়িয়ে দিলেন। তবে জ্যাক উইলসের আউটই টার্নিং পয়েন্ট হল। অর্শদীপের বলে বাউন্ডারিতে যুগলবন্দি অক্ষর-দুবের। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৪৬ রানেই থামল ইংল্যান্ডের ইনিংস। ঘাম দিয়ে জ্বর নামল ওয়াংখেড়ের সমর্থকদের।
এদিন হতাশাজনক বোলিং করলেন ভারতীয় বোলাররা। বরুণ ৪ ওভারে ৬৪ রান খরচ করলেন, অর্শদীপ দিলেন ৫১ রান। বুমরাহ ছাড়া ভরসা যোগ্য বোলার নেই। সেই সঙ্গে অতিরিক্ত রানের বহর থাকল। ফাইনাল ম্যাচের আগে দ্রুত বোলারদের রোগ সারাতে হবে গম্ভীরকে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
