পাক মহড়ার ম্যাচে স্বস্তির জয় ভারতের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল ভারত(India)। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে মহড়া সেরে নিল টিম ইন্ডিয়া। নামিবিয়ার বিরুদ্ধে ভারত জয় পেল ৯৩ রানে। স্বস্তির জয়ের মধ্যেই থাকল কিছু অস্বস্তি, বিশেষ করে ব্যাটিং নিয়ে।
Sponsored

ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়। অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারলেন না অভিষেক শর্মা। তাঁর পরিবর্তে এলেন সঞ্জু স্যামসন। মহম্মদ সিরাজের জায়গায় দলে এলেন জসপ্রীত বুমরাহ ।
নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলল ভারত। ঈশান কিশান ৬১, হার্দিক পান্ডিয়া ৫২ রান করলেন।
নামিবিয়া দলের বিরুদ্ধে ২০৯ রান তুলতেই ৯ উইকেট হারাতে হল। শেষ দিকে পর পর উইকেট খোয়াল ভারত। যা গম্ভীরের চিন্তা বৃদ্ধি করল।
অভিষেক শর্মার পরিবর্তে এদিন ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। মাত্র ৮ বলে ২২ রান করলেন, কিছুতেই ছন্দ পাচ্ছেন না কেরল ব্যাটার, পাকিস্তানের বিরুদ্ধেও অভিষেকের খেলা অনিশ্চয়তা আছে ফলে সেই ম্যাচে ওপেনিং জুটি ক্লিক না করলে চাপে পড়তে পারে টিম ইন্ডিয়া। যদিও অপর প্রান্তে ঝোড়ো ব্যাটিং দুরন্ত ফর্মে থাকা ঈশান ।
ষষ্ঠ ওভারে জে জে স্মিতকে ৬,৬,৬,৬,৪ হাঁকিয়ে অর্ধ-শতরান পূর্ণ করলেন ঈশান কিষান ৬১(২৪)। সাত ওভারেই ১০০ পেরোলো ভারতের স্কোর, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে যা দ্রুততম।
সূর্যকুমার (১২) , তিলক (২৫) রানে ফিরলেন। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করান হার্দিক। যদি শেষ দিকে পর পর উইকেটে হারল ভারত। টেলএন্ডাররা রানের গতি বাড়াতে পারলেন না। আমেরিকা এবং নামিবিয়া-দুই দলের বিরুদ্ধেই বেশ নড়বড়ে দেখিয়েছে ভারতীয় ব্যাটিংকে।
জবাবে ব্যাটিং করতে নেমে নামিবিয়ার ইনিংস শেষ হল ১১৬ রানেই। ভারতের হয়ে বরুণ তিনটি, হার্দিক ও অক্ষর দুটি করে উইকেট পেলেন। বুমরাহ ও দুবের সংগ্রহ এক উইকেট।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
8h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
