T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া। সুপার ৮ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। কিন্তু সহজ ম্যাচেও ভারতের ওপেনিং নিয়ে উদ্বেগ অব্যাহত থাকল।
Sponsored

ডাচদের বিরুদ্ধে ম্যাচেও রান পেলেন না ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ০ রানে আউট হলেন। ভারতীয় শিবির প্রকাশ্যে যতই না মানুক অভিষেকের ফর্ম নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সুপার এইটের আগে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে রান পেলেন না পাকিস্তান ম্যাচের নায়ক ঈশান কিশনও (১৮)। দুই ওপেনারকেই আউট করলেন আরিয়ান দত্ত। ফলে ওপেনিংয়ে চিন্তা নিয়েই সুপার ৮ এ খেলতে নামবে ভারত।
তিলক বর্মা, সূর্যদের ইনিংসও দারুন কিছু করতে পারলেন না। বরং ১৪তম ওভারে মাত্র ১১০ রানে চার উইকেট খুইয়ে বেশ চাপেই ছিল ভারত। কঠিন সময়ে ভারতীয় ব্যাটিংয়ের রক্ষা কর্তা হলেন হলেন শিবম দুবে। ৩১ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। হার্দিক করেন ৩০ রান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে অনেকদূর এগিয়েছিল ডাচরা। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানেই থামল তাদের ইনিংস। এই ম্যাচে সাতজনকে বোলিং করান অধিনায়ক সূর্য। তাঁদের মধ্যে সফলতম বরুণ চক্রবর্তী ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৩৫ রানে ২ উইকেট শিবমের। ১৭ রানে ১ উইকেট বুমরাহের। ৪০ রানে ১ উইকেট হার্দিকের।
আগামী রবিবার সুপার আটে ভারতের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
18h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
