Site Logo

Ind vs Nz T20: অভিষেক ঝড় অব্যাহত, বুমরাহ-সূর্যের দাপটে সিরিজ জয়

EBBS Desk·
Ind vs Nz T20: অভিষেক ঝড় অব্যাহত, বুমরাহ-সূর্যের দাপটে সিরিজ জয়

তৃতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল ভারত(India)। ৫ ম্যাচের সিরিজে জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপের আগে ব্যাট হাতে ছন্দে ফিরলেন সূর্যকুমার, সঙ্গে বোলিংয়ে স্বস্তি দিলেন বুমরাহ।।

Sponsored

Sranchi In Article

ভারতের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তালে নিউজিল্যান্ড।
ভারতীয় ক্রিকেট দল টস জিতে ইতিমধ্যে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।  এই ম্যাচে দু’টি বদল করে ভারত। বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিংয়ের বদলে আসেন জসপ্রীত বুমরাহ এবং রবি বিষ্ণোই।

গত ম্যাচে বিশ্রামের পর ষষ্ঠ ওভারে বল করতে এসেই উইকেট পান বুমরাহ। টিম সেইফার্টকে (১২) বোল্ড করেন তিনি।নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। মার্ক চাপম্যান করেন ৪৮ রান। শেষ দিকে স্যানটানার ১৭ বলে ২৭ রান করে দলের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান।

ভারতীয় বোলারদের মধ্যে ৪ ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নিলেন বুমরাহ। দুটি করে উইকেট নিলেন রবি ও হার্দিক। বুমরাহের বোলিং স্বস্তিতে রাখবে টিম ম্যানেজমেন্টকে।

গত ম্যাচে রান না পেলেও গুয়াহাটিতে ব্যাটিংয়ে ঝড় তুললেন শর্মাজি। অভিষেক ২০ বলে ৬৮ রানের মারকাটারি ইনিংস খেললেন। ৭টি চার ও ৫ টি ছক্কা মারেন।

অর্ধশতরান করলেন সূর্যকুমারও। গত ম্যাচেই ছন্দে ফিরেছিলেন, রবিবারও স্বমহিমায় স্কাই। ২৬ বলে ৫৭ রান করে জয় নিশ্চিত করলেন দলের সেই সঙ্গে বিশ্বকাপের আগে গম্ভীরকে চিন্তা মুক্ত করলেন। ঈশান ১৩ বলে ২৮ রান করলেন। তবে জয়ের মধ্যেও চিন্তা সঞ্জুর অফ ফর্ম। এই ম্যাচেও রান পেলেন না।
বিশ্বকাপের আগে এখনও দুটি ম্যাচ বাকি ফলে পরীক্ষা নিরীক্ষা সেরে নিতে পারবেন গম্ভীর।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →