পাকিস্তানকে হেলায় হারাল ভারত, বুমরাহ-বরুণদের দাপটে সুপার আটে গম্ভীরের দল

টি২০ বিশ্বকাপে(T20 World Cup )পাক বধ ভারতের। দুই দেশের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আগেই অতীত হয়েছে, বর্তমানের এক পেশে ম্যাচ এবং ভারতের(India) দাপুটে জয়ের ধারাবাহিকতা বজায় থাকল রবিবাসরীয় কলম্বোতে। ভারত হেলায় জিতল ৬১ রানে, সেই সঙ্গে সুপার ৮ নিশ্চিত করেই ফেলল টিম ইন্ডিয়া(Team India)।
Sponsored

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত। ভারতীয় ব্যাটিংয়ের রক্ষাকর্তা ঈশান কিষান ও সূর্যকুমার যাদব। সায়ম আয়ুবের বলে ৪০ বলে ৭৭ রানে আউট ঈশান কিষান। তাঁর ব্যাট থেকে এল ১০টি চার এূবং তিনটি ছক্কা।২৯ বলে ৩২ রান করে তারিকের বলেই আউট হলেন ভারত অধিনায়ক। শেষ দিকে দুবে ২৭ রান করে ভারতের স্কোরকে ১৭৫ রানে নিয়ে গেলেন।পাক বোলারদের মধ্যে সায়ম আয়ুবের ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন, তারিক ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন।
পাকিস্তানের ব্যাটিংয়ের ভেদ শক্তি নেই, ফলে এই রান তাদের কাছে বড় টার্গেট। কিন্তু বুমরাহ, অক্ষরদের আগুনে বোলিংয়ে ঝলসে গেল পাক ব্যাটিং লাইন আপ। কোনও পাক ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না। শুধু উসমান খান কিছুটা প্রতিরোধ গড়ে তুললেন। ৩৪ বলে ৪৪ রান করলেন। উসমান ছাড়া বাকিরা লেখার মতো স্কোর করতে পারলেন না।
একটা সময় মনে হচ্ছিন তিন অঙ্কের রানেই পৌছাতে পারবে না পাকিস্তান, যদিও শেষ পর্যন্ত সেটা হল পাক ইনিংস থামল ১১৪ রানে, ভারতে হয়ে পাণ্ডিয়া, অক্ষর , বুমরাহ, বরুণ, দুটি করে উইকেট পেলেন। ম্যাচের সেরা হলেন ঈশান কিষাণ।
ঈশানের ম্যাচ শেষে বলেন, এই ম্যাচের একটা আলাদা গুরুত্ব থাকে। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। দেশের জন্যও এই জয়টা প্রয়োজন ছিল। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করবে।
ম্যাচ জিতলেও ক্যাচ ফস্কানোর বহর চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। কারণ সুপার ৮ ম্যাচে ক্যাচ ফস্কানোর রোগ জারি থাকলে তা সমস্যার হতে পারে। এই নিয়ে টি২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৮ বার হারাল ভারত। পাকিস্তানের জয়ের সংখ্যা ১।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
6h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
13h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
16h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
