সঞ্জুর নিরাপত্তরক্ষী সূর্য! পদ্মনাভস্বামী মন্দিরে পুজো দিলেন রিঙ্কুরা

ভারত বনাম নিউজিল্যান্ডের পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি শনিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে। তার আগে কেরলের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে(Padmanabhaswamy Temple) পুজো দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা(Indian cricketers )। ঐতিহ্য মেবে ধুতি পড়ে এবং গায়ে উত্তরীয় চাপিয়ে পুজো দেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।
এদিকে, শেষ ম্যাচে নামার আগে ভূমিকা পাল্টে গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের(Suryakumar Yadav)। সতীর্থের নিরাপত্তারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলেন স্কাই। ঘটনার স্থান তিরুঅনন্তপুরমে বিমানবন্দর। ভারতীয় দলের সঙ্গে ছিলেন কেরলের ভূমিপুত্র সঞ্জু স্যামসন। বিমানবন্দরে কিছুটা মজা করেই সতীর্থ সঞ্জুর নিরাপত্তারক্ষীর ভূমিকায় অবতীর্ণ হলেন সূর্য। চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, ‘‘খুব ভাল লাগছে। সব সময়ই ভাল লাগে। কিন্তু নিজের রাজ্যে এসে আরও ভাল লাগছে।’’
বিমানবন্দরে নামার পর দেখা যায়, সঞ্জুর জন্য পথ ফাঁকা করতেও দেখা যায় সূর্যকে(Suryakumar Yadav)। ভারত অধিনায়ককে বলতে শোনা যায়, ‘রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে (ভারতীয় দলে সঞ্জুর ডাকনাম) কেউ বিরক্ত করবেন না।’ সূর্যের কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জুও। বেশ খানিকটা লজ্জাও পান তিনি।
বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ শনিবার খেলতে নামছে ভারত। ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। - - - - - -One of the best things I've seen in recent years is how our cricketers are openly showing their religious side without shying away!! How good it is to see our cricketers in Sree Padmanabha Swamy temple !! This is quite heartening. When the younger generation takes inspiration… pic.twitter.com/0KxegAFmkK
— Willow Whispers (@willowwhis22170) January 30, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
4h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
22h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
22h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
