পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হয়েছিল, তবে বাকি ৪ ম্যাচেই ব্রিটিশ প্রতিপক্ষের সামনে মুখ থুবড়ে পড়ল ভারতের গর্বিত ব্যাটিং লাইনআপ। দুই ম্যাচে সুযোগ পেয়ে বৈভব সূর্যবংশী কিছু না করতে পারায় শনিবারের ম্যাচে ওপেন করেছিলেন সঞ্জু স্যামসন, তাতেও টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেট ভাগ্য বদলালো না।। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫৮ রান তোলে ইংল্যান্ড, সৌজন্যে ভারতের জঘন্য বোলিং। জবাবে ঈশান কিষাণ ৫৬ আর তিলক বর্মার (Tilak Verma) ৫৩ ছাড়া আর সেরকম কোনও উল্লেখযোগ্য স্কোর নেই শ্রেয়স আইয়ারদের (Sreyash Iyer) দলের। চলতি ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ গম্ভীরের পরিকল্পনা থেকে টি-টোয়েন্টি দলের নতুন ক্যাপ্টেনের অধিনায়কত্ব। শেষ ম্যাচে ৫৬ রানে জিতেছে ইংল্যান্ড। এক কথায় টি-টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াইশ করে বাই ল্যাটারাল সিরিজের রেজাল্ট ৪-০। লজ্জার হার ভারতের। আগামী ১৪ জুলাই বাটলার-ব্রুকদের বিরুদ্ধে ওয়ানডে খেলবে ভারত। রোহিত- শুভমন -বিরাটদের টিম কিছুটা সম্মান বাঁচাতে সক্ষম হবে, এখন সেটাই দেখার।

অন্যদিকে শনিবার লর্ডসের মাটিতে উজ্জ্বল ভারতীয় মহিলা ক্রিকেটাররা। এই প্রথম সেখানে মহিলাদের টেস্ট ক্রিকেট (Indian Women's Cricket) খেলা হচ্ছে। ঐতিহাসিক ম্যাচে ভারতীয় ক্রিকেট কুইনের (Smriti Mandhana) দাপট প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অব্যাহত।

১৭০ রানে সোফিদের অলআউট করে ভারত। সর্বোচ্চ ৫ উইকেট পেয়ে রেকর্ড গড়েন ক্রান্তি। দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে দিনের শেষে হরমনদের সংগ্রহ ১৫৪/১, নট আউট স্মৃতি মান্ধানা করেছেন ৬৯। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত ভাটিয়ার (৩৯*)। ২৬৯ রানে এগিয়ে অমল মজুমদারের মেয়েরা।