Site Logo

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

EBBS Desk·
প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে, তখন আবার মেসি (Lionel Messi) ম্যাজিকে বিশ্বকাপ দ্যুতিময় হয়ে উঠছে। রেফারি বিতর্ক ক্রিকেট ম্যাচ ফিক্সিং করার অভিযোগ নিয়ে সরগরম এবারের ফুটবল বিশ্বযুদ্ধ। তবে এসবের মাঝে আলাদা করে নজর কেড়েছেন ভারতীয় ফুটবলাররা।গত মঙ্গলবার উরুগুয়ের হয়ে মাঠে নেমেছিলেন ম্যাক্সিমিলিয়ানো আরাউজো (Maximiliano Araujo)। সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে গোল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। চলতি বিশ্বকাপে এই প্রথমবার কোনও ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের পা থেকে এল গোল। হিসেব বলছে প্রায় ৩২ বছর পর এই ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া দলের নিশান ভেলুপিল্লাই (Nishan Velupillay) বংশগত দিক থেকে অ্যাংলো ইন্ডিয়ান। এবারের বিশ্বকাপে (Fifa Football World Cup 2026) নজর কেড়েছেন তিনিও।

Sponsored

Sranchi In Article

ম্যাক্সিমিলিয়ানো এই প্রথমবার বিশ্বকাপ খেলছেন। আর সেখানেই সৌদি আরবের বিরুদ্ধে নিশ্চিত হারের মুখ থেকে দলকে বাঁচিয়ে ফুটবলপ্রেমী ও অনুরাগীদের মন জয় করেছেন। ২০২৩ থেকে উরুগুয়ের জাতীয় দলে খেলা শুরু করেন।তাঁর ঠাকুরদা রেদুলাডো আরাউজো ছিলেন গোয়ার বাসিন্দা। সেখান থেকে অ্যাঙ্গোলা, ব্রাজিল ঘুরে উরুগুয়েতে সংসার পাতেন। আজ তাঁর নাতি শুধু নিজের দলের (Uruguay's prominent player) নয় ভারতীয় ফুটবলপ্রেমীদেরও গর্বের কারণ হয়েছেন। চলতি বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের মধ্যে নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, কাতারের তাসিন মহম্মদ জামশিদ এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর স্যামুয়েল মুথুস্বামীও ভারতীয় বংশোদ্ভূত।

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →