Site Logo

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

EBBS Desk·
বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে আগেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত (India women)। রবিবার খেতাবি যুদ্ধে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পদ্মাপারের দেশকে হেলায় হারিয়ে খেতাব ধরে রাখল রাধা যাদবের দল। গতবারও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

Sponsored

Sranchi In Article

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। চার উইকেট পড়ে যাওয়ার পরে ভারতীয় ইনিংসের হাল ধরেন তেজল হাসনবিশ। সঙ্গী অধিনায়ক রাধা। ৬৯ রানের জুটি গড়েন তাঁরা। তেজলের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। বাকি ভারতীয় ব্যাটাররা রান করতে পারলেন না। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৪ রান তোলে ভারত।

১৩৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই কোণঠাসা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। প্রায় সবাই বড় ইনিংস খেলতে ব্যর্থ। শুধু শামিমা সুলতানা (Shamima Sultana) খানিক লড়াই চালান। কিন্তু জুটি না গড়ে ওঠায় রাশ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যায়! ৮৮ রানেই আউট হয় বাংলাদেশ। ৪৬ রানে জয়ী হয় ভারত।

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →