নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cup) ভিয়েতনামের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যানরদের লক্ষ্য যেখানে বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জন ও অলিম্পিক্সে জায়গা করে নেওয়া। তার আগে জার্সি নিয়ে সমস্যায় পড়ে গেলেন ফুটবলাররা।
Sponsored

গত চার মাসে একটিও ম্যাচ না খেলে সরাসরি এশিয়ান কাপে (AFC Asian Cup) নামছে ভারতের মহিলা দল। কিন্তু জানা গিয়েছে, দলের ৮০ শতাংশ ফুটবলারের জার্সির মাপ মেলেনি। শেষ পর্যন্ত পার্থে এক ইতালিয়ান কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দু’সেট করে মোট ৫৫টি নতুন জার্সির ব্যবস্থা করেছে। ভারতীয়দের চাহিদা মতো হাল্কা নীল ও আর একটি লালচে রংয়ের।
ফেডারেশনের(AIFF) এক কর্তা জানিয়েছেন, ‘ আমরা ফুটবলারদের জার্সি সমস্যার কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। আসলে আমাদের কোনও কিট পার্টনার নেই। তাই আমাদের পার্থের বাজার থেকে নতুন জার্সির বন্দোবস্ত করতে হয়েছে, যাতে ম্যাচ খেলতে ও প্র্যাকটিসে কোনও সমস্যায় আর না পড়তে হয় ফুটবলারদের।’
৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। ৭ মার্চ জাপান ও ১০ মার্চ চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারত।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
